মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

খুশি নন কোমান

কোমান, বার্সা কোচ, ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক :
বার্সেলোনা কোপা দেল রের শেষ ষোলোতে উঠেছে ঠিকই, কিন্তু কর্নেয়ার মাঠে দলের জয়ের ধরনে খুশি নন কোচ রোনাল্ড কোমান।

তৃতীয় স্তরের ক্লাবের বিপক্ষে ম্যাচটা কঠিন করে ফেলায় সন্তুষ্টি নেই বার্সা কোচের মনে। পেনাল্টি মিস করা ও একাধিক সুযোগ নষ্ট করে খেলা অতিরিক্ত সময়ে গড়ানো- এসব মানতে পারছেন না ডাচ কোচ।

কোমান ম্যাচ শেষে বলেছেন, ‘পরের পর্বে ওঠা সবসময় গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা খুশি নই কারণ অনেক সুযোগ ও পেনাল্টি মিস করেছি। এমন খেলায় দায়িত্ব নিয়ে খেলতে হয়।’

রিয়াল সোসিয়েদাদ ও অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে স্প্যানিশ সুপারকাপের সেমিফাইনাল ও ফাইনাল অতিরিক্ত সময়ে খেলে জিতেছে বার্সা। টানা তৃতীয় ম্যাচ তারা নির্ধারিত সময়ে ফল নিশ্চিত করতে পারেনি। এ নিয়ে বার্সা কোচ বললেন, ‘আবারও ১২০ (মিনিট), টানা তিন ম্যাচ- এটা একটা চিন্তার বিষয়। আমরা সুযোগ তৈরি করেছিলাম এবং দুটি পেনাল্টিও। এমনটা হতে পারে না।’

কষ্ট করে জয় এসেছে স্বীকার করেছেন কোমান, ‘আমাদের প্রচেষ্টাকে দোষারোপ করতে পারি না। কিন্তু এটা শুধু রানিংয়ের ব্যাপার নয়, সুযোগ তৈরি ও তা বাস্তবায়ন করতে হবে। আজকের দিনটা ছিল আমাদের জন্য কঠিন। এটা অগ্রহণযোগ্য।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION