মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পিএসজি’র বড় জয়, এমবাপে-নেইমারের গোলে

ক্রীড়া ডেস্ক:
ফ্রেঞ্চ লিগ ওয়ানে বড় জয় পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। শুক্রবার রাতে তারা দশজনের মঁপিলিয়েরকে হারিয়েছে ৪-০ গোলে। কালিয়ান এমবাপে দুটি ও নেইমার দ্য সিলভা জুনিয়র একটি গোল করেছেন। অপর গোলটি করেছেন মাউরি ইকার্দি।

এই জয়ে পয়েন্ট টেবিলে লিলের চেয়ে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে পিএসজি। ২১ ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ৪৫ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। এক ম্যাচ কম খেলা লিলের সংগ্রহ ৪২। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। ২১ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে মঁপিলিয়ের রয়েছে একাদশতম স্থানে।

শুক্রবার পিএসজির মাঠে ১৯ মিনিটেই দশজনের দলে পরিণত হয় মঁপিলিয়ের। এ সময় এমবাপেকে ফাউল করে কার্ড দেখে মাঠ ছাড়েন অমলিন।

দশজনের দলের সুযোগ নিয়ে ৩৪ মিনিটে এগিয়ে যায় পিএসজি। এ সময় অ্যাঙ্গেল ডি মারিয়ার বাড়িয়ে দেওয়া বল চিপে জালে জড়িয়ে এমবাপে এগিয়ে নেন দলকে। ৬০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। তাকে গোলে সহায়তা করেন এমবাপে।

৬১ মিনিটের মাথায় ইকার্দি গোল করে ব্যবধান করেন ৩-০। আর ৬৩ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে ইকার্দির বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন এমবাপে। তার জোড়া গোলে পিএসজি এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পচেত্তিনোর শিষ্যরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION