মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বাংলাদেশ টসে হেরে ব্যাটিংয়ে

খেলাধুলা ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আজ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। টসে জিতে এবার প্রথমেই বল করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী ক্যারিবীয়রা। গত দুই ম্যাচেই আগে ব্যাট করে বিপর্যয়ের মুখে পড়ে উইন্ডিজরা। স্বাগতিকরা সিরিজ জিতে গেলেও সুপার লিগের পয়েন্টের জন্য এই ম্যাচেও জিততে হবে।

গত দুই ম্যাচে বলা চলে ব্যাট হাতে কারিশমা দেখানোর সুযোগই পায়নি বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে প্রথম ইনিংসে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ এবং মাত্র ১২৩ রান টার্গেট দেয়। দ্বিতীয় ওয়ানডেতে সেই লক্ষ্য বেড়ে দাঁড়ায় মাত্র ১৪৯ রানে। বাংলাদেশও তাই দেখেশুনে খেলেছে।

আজ তৃতীয় ওয়ানডেতে টসে হেরে শাপে বর হয়েছে বাংলাদেশের জন্য। চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিংবান্ধব এবং এখানে জয়ের রেকর্ডে তুলনামূলকভাবে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ। আজ টস হেরে অধিনায়ক তামিম ইকবালন স্কোরবর্ডে বেশ ভালো রান তোলার লক্ষ্যে নামার কথা জানান, যেন বোলাররা সেই নিরাপদ রানের ভেতরেই আটকাতে পারে প্রতিপক্ষ উইন্ডিজদের।

সুপার লীগ হওয়ায় প্রতিটি ম্যাচের প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। তাই হোয়াইটওয়াশের লক্ষ্য থাকলেও মূল নজর সেই ১০ পয়েন্টেই রাখছে বাংলাদেশ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION