সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের গোলা গুলিতে নিহত-১

ভয়েস প্রতিবেদক:

উখিয়ায় দুই দল অস্ত্রধারীদের মধ্যে গোলাগুলির ঘটনায় মোহাম্মদ জাবেদ (২০) নামে একজন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন।
সে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডি/৪ ব্লকের বাসিন্দা ও রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ ইসলামের ছেলে।

সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডি/৮ ব্লকের এ ঘটনাটি ঘটেছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও এপিবিএন সূত্র জানায়, সোমবার রাতে রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসী মোজাম্মেল ওরফে শেখ ও মৌলভী ইউনুসের নেতৃত্বে ১০-১২ জন অস্ত্রধারী সদস্য নিয়ে ডি/৮ ব্লকের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় পালংখালীর ঘোনারপাড়ার অপর একটি সন্ত্রাসী দলের নুরুল হাকিম ওরফে মনুইয়া নেতৃত্বে ৭-৮ জন তাদের পথ রোধ করেন এবং রাতের বেলায় রোহিঙ্গা শিবির সংশ্লিষ্ট এলাকায ঘোরাঘুরি না করতে নিষেধ করেন।দু’পক্ষের মধ্যে কথা- কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে দু’পক্ষের মধ্যে ৩-৪ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে । ওই সময় উভয় পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি/৪ ব্লকের বাসিন্দা সন্ত্রাসী মোহাম্মদ জাবেদ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে রোহিঙ্গা শরণার্থী শিবিরের স্বাস্থ্য সেবা কেন্দ্র নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন।

অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বলেন, নিহত রোহিঙ্গা নাগরিকের লাশটি উদ্ধার করে শিবিরের ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে রাখা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর কাজ চলছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION