বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

জয়ে আশাবাদী রেজাউল

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। তবে জয়-পরাজয় যা–ই হোক, তিনি তা মেনে নেবেন।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল পৌনে নয়টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনও উপস্থিত ছিলেন।

এ সময় রেজাউল করিম চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘ভোট সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে।’

বিএনপি’র এজেন্টদের হয়রানির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি একটি অভিযোগের পার্টি। সাংগঠনিক অবস্থার কারণে তাদের লোক না থাকায় এজেন্ট দিতে পারেনি।’

প্রসঙ্গত, আজ সকাল আটটায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবার মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। চসিক নির্বাচনে নগরীর ৭৩৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৪২৯ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

চসিক নির্বাচনে মেয়র পদে ৭ জন এবং কাউন্সিলর পদে ২২৫ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী এবং বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন শাহাদাত হোসেন।

সূত্র:বার্তা২৪।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION