বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ায় বাইপাস সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্তরা তিনগুন টাকা পাবে -এমপি জাফর আলম

ছোটন কান্তি নাথ:
মহেশখালী মাতারবাড়িতে নির্মিতব্য গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুত কেন্দ্রসহ বড় বড় মেগাপ্রকল্পের কারণে ভবিষ্যতে যানবাহনের চাপ এবং চকরিয়া পৌরশহর চিরিঙ্গাকে যানজটমুক্ত করতে নির্মাণ করা হবে একটি বাইপাস সড়ক। পৌরসভাসহ যেসব ইউনিয়নের ওপর দিয়ে এই বাইপাস সড়কটি নির্মাণ করা হবে সেই বিষয়ে পরিবেশ ও সামাজিক প্রভাব নিরূপন বিষয়ক মতবিনিময় সভা করা হয়েছে উন্নয়ন সহযোগি সংস্থা জাইকার (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) পক্ষ থেকে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়নের এই প্রকল্প নিয়ে সভার আয়োজন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (আরএইচডি)।

চকরিয়া পৌরসভা ভবনে বুধবার দুপুরে অনুষ্ঠিত সভায় বাইপাস সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ নানা বিষয়ে মতামত চাওয়া হয় উপস্থিত সর্বস্তরের নাগরিকের কাছ থেকে। চকরিয়া পৌরমেয়র আলমগীর চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, উপজেলা প্রকৌশলী কমল পাল, আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এস এম মনজুর আলম চৌধুরী, ওয়ার্কাস পার্টির কক্সবাজার জেলা সভাপতি ও মুক্তিযোদ্ধা হাজি বশিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শওকত ওসমান, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার প্রমূখ। জাইকার প্রতিনিধি ছিলেন সিনিয়র কনসালটেন্ট রফিউল করিম, সহকারি কনসালটেন্ট যথাক্রমে শাহ পরাণ, মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম।

বাইপাস সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্তসহ উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকের দাবির পরিপ্রেক্ষিতে সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাফর আলম বলেন, ‘মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎসহ বড় বড় মেগাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। এসব প্রকল্পে যাওয়ার একমাত্র গেটওয়ে হচ্ছে চকরিয়া পৌরশহর। তাই পৌরশহর চিরিঙ্গায় যাতে কোন ধরণের যানজট না হয় এবং বড় বড় প্রকল্পগুলোর যানবাহনের চাপ পৌরশহরে না পড়ে সেজন্য বাইপাস সড়ক নির্মাণের বিকল্প নেই।’

এমপি বলেন, ‘বাইপাস সড়ক নির্মাণে যেসব জায়গা অধিগ্রহণ করা হবে তার তিনগুন মূল্য সরকার এবং উন্নয়ন সহযোগি সংস্থা জাইকা দেবে। তাই উন্নয়নের স্বার্থে এবং চকরিয়া পৌরশহর চিরিঙ্গাকে ভবিষ্যতে যানজটমুক্ত রাখতে চকরিয়া কলেজের সামনে থেকে লক্ষ্যারচর, কাকারা, ফাঁসিয়াখালী পর্যন্ত এই বাইপাস সড়ক নির্মাণ করবে সরকার। এই বাইপাস সংযুক্ত হবে ফাঁসিয়াখালী টু মাতারবাড়ি চারলেন সড়কে। এজন্য চকরিয়াবাসীও বাইপাস সড়ক নির্মাণের স্বার্থে তাদের জায়গা সরকারকে দিয়ে দেবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION