মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হলে রাজ্জাক

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হলেন সাবেক স্পিন তারকা আব্দুর রাজ্জাক। মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমনদের সঙ্গে এখন থেকে দল নির্বাচনে ভূমিকা রাখবেন এই বাঁহাতি স্পিনার।

বুধবার বিসিবির ৯ম বোর্ড সভায় রাজ্জাককে নির্বাচক প্যানেলে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নির্বাচক হলেও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এখনও অবসরে যাননি আব্দুর রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে যিনি উইকেট সংখ্যায় সবার ওপরে (৬৩৪)। ২০১৮ সালে ৪ বছরের বিরতির পর জাতীয় দলে ফিরে একটি টেস্ট খেলেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা বাঁহাতি এই স্পিনার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সে ম্যাচের পর আর সুযোগ পাননি। এখন পর্যন্ত জাতীয় দল বা প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণাও দেননি।

নতুন দায়িত্ব পেয়ে এক প্রতিক্রিয়ায় রাজ্জাক বলেছেন, ‘আলহামদুদিল্লাহ, এখন কাজ করার সুযোগ এসেছে। সৎভাবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করবো। যেহেতু নতুন দায়িত্ব পেয়েছি, পুরনো দায়িত্ব থেকে তো অব্যাহতি নিতেই হবে। দেখি, খুব শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রাজ্জাক এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছেন ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি। প্রথম শ্রেণিতে ৬০০ উইকেট নেওয়া একমাত্র বাংলাদেশি বোলারও তিনি।

এছাড়াও বোর্ড মিটিংয়ে আরও কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। করোনার কারণে প্রথম শ্রেণির ক্রিকেটাররা খেলার মধ্যে না থাকলেও তাদের পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের চুক্তি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এদিকে ফেব্রুয়ারির মধ্যেই স্থানীয় ক্রিকেটারদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রোগ্রামের আওতায় আনার ব্যাপারেও নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। স্থানীয় ক্রিকেটাররা ভ্যাকসিন পেলেই শুরু হবে ঘরোয়া ক্রিকেট।

এর বাইরে মাঠ নিয়েও একটি সিদ্ধান্ত হয়েছে। ঢাকা শহরের লাগোয়া কোনো জায়গায় ক্রিকেট মাঠ ও অবকাঠামোর জন্য জমি কেনার অনুমোদন গ্রহণ করা হয়েছে। আর পূর্বাচলে নির্মিতব্য শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION