মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

শনিবার ঘরের মাঠে ১০ জনের রিয়ালের হার

ক্রীড়া ডেস্ক:

স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে লেভান্তের মুখোমুখি হয়েছিল রিয়াল। তবে ঘরের মাঠে জয় পায়নি জিনেদিন জিদানের শিষ্যরা। ১০ জন নিয়ে খেলে হার মেনেছে ২-১ গোলে। যদিও প্রথমে ১০ জন নিয়েও লিড নিয়েছিল তারা।

এই হারে বার্সেলোনার কাছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান হারানোর শঙ্কা জেগেছে। পরবর্তী ম্যাচে বার্সেলোনা জয় পেলে গোল ব্যবধানে রিয়ালকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটি দখলে নিবে।

২০ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট সংগ্রহ করে লস ব্লাঙ্কোসরা রয়েছে দ্বিতীয় স্থানে। ১৯ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে বার্সেলোনা রয়েছে চতুর্থ স্থানে। অন্যদিকে ২০ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট নিয়ে লেভান্তে অবস্থান নিয়েছে নবম স্থানে। আর ২ ম্যাচ কম লেখা অ্যাটলেটিকো মাদ্রিদ ৪৭ পয়েন্ট নিয়ে আছে সবার শীর্ষে।

শনিবার ঘরের মাঠে ম্যাচের নবম মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হয় রিয়াল। এ সময় ইদার মিলিতাও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে ১৪ মিনিটেই পাল্ট আক্রমণে মার্কো আসেনসিও’র গোলে লিড নেয় তারা। অবশ্য বিরতিতে যাওয়ার আগেই সমতা ফেরায় লেভান্তে। ৩২ মিনিটের মাথায় দলটির হোসে লুইস মোরালেস সতীর্থের ক্রস থেকে গোল আদায় করে নিয়ে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পেয়েছিল লেভান্তে। কিন্তু সেটি থেকে গোল আদায় করে নিতে পারেনি। রিয়ালের গোলরক্ষক থিবাউট কোর্তোয়া ফিরিয়ে দেন রজার মার্তির নেওয়া স্পট কিক।

তবে ৭৮ মিনিটে আনমার্ক মার্তি শেষ পর্যন্ত জালের নাগাল পান। তাতে রিয়ালের মাঠে রিয়ালকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। সুত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION