মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
লিওনেল মেসি ও আতোয়াঁ গ্রিজম্যানের গোলে লা লিগায় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়েছে রোনাল্ড কোমানের শিষ্যরা।
রোববার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে খেলতে নেমে এই জয়ে রিয়ল মার্দ্রিদকে হটিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো বার্সা।
এদিন ম্যাচের ২০তম মিনিটে মেসির দারুণ গোলে লিড নেয় কাতালানরা। তবে বিরতির পর জর্দি আলবার আত্মঘাতী গোলে সমতা পায় বিলবাও। কিন্তু খেলার ৭৪তম মিনিটে গ্রিজম্যান গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন।
লিগে ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এলো বার্সা। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যাবধানে পিছিয়ে তিনে নেমে গেছে রিয়াল। আর এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো মার্দ্রিদ।
ভয়েস/আআ