বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সাথে আলোচনা অব্যাহত থাকবে-পররাষ্ট্রমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

মিয়ানমারে সামরিক শাসন থাকলেও রোহিঙ্গা প্রত্যাবাসন আলোচনায় অগ্রাধিকার থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।সোমবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান।

এক প্রশ্নের উত্তরে টেলিফোনে ড. মোমেন বলেন, ১৯৭৮ ও ১৯৯২ সালেও মিয়ানমারে সামরিক শাসন ছিল। সেই আমলেও রোহিঙ্গা প্রত্যাবাসন হয়েছিল। মিয়ানমারে আবার সামরিক শাসক এলেও রোহিঙ্গা প্রত্যাবাসন আলোচনায় অগ্রাধিকার থাকবে।

তিনি জানান, সব সময় আলোচনা হয় সরকারের সঙ্গে। ব্যক্তি বিশেষের সঙ্গে নয়। মিয়ানমারের ক্ষেত্রেও তাই হবে।মিয়ানমারের পরিস্থিতির ওপর নজর রাখছেন বলেও জানান ড. মোমেন।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শীর্ষ নেতাদের আটক করে। সেনা অভ্যুত্থানের পর দেশটিতে আগামী এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION