মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

চট্টগ্রাম টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভয়েস ক্রীড়া ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

স্কোর: বাংলাদেশ ৫/০ (১ ওভার) ব্যাটিং: সাদমান ৫, তামিম ০।

চার স্পিনার, এক পেসার নিয়ে বাংলাদেশ

সবশেষ চট্টগ্রামের মাটিতে বাংলাদেশ এক পেসার ও চার স্পিনার নিয়ে নেমেছিল বাংলাদেশ। এবারও একই বোলিং আক্রমণ নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা। সাকিব আল হাসানের নেতৃত্বে স্পিন বিভাগে আছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), লিটন দাশ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেইন মোসলে, এনক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), কাইল মেয়ার্স, রাকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকান, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।

অতীত পারফরম্যান্সে আত্মবিশ্বাসী বাংলাদেশ

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারানোর পর ২০১৮ সালে বাংলাদেশ ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত ১৬ টেস্টে বাংলাদেশের জয় চারটিতে। তবে সবশেষ সিরিজে ক্যারিবিয়ানদের স্রেফ উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। শেষবার স্পিনে ফাঁদ পেতে সফরকারীদের হারিয়েছিল। চার স্পিনার দুই টেস্টে নিয়েছিলেন ৪০ উইকেট। তাইতো এবার চার স্পিনার নিয়েই নেমেছে বাংলাদেশ।

৩৪৭ দিন পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশ

সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে নেমেছিল বাংলাদেশ। সেটাও ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি। এরপর সাদা পোশাকে একাধিক ম্যাচ খেলার সুযোগ থাকলেও করোনার কারণে সব ওলটপালট হয়েছিল। ৩৪৭ দিন পর বাংলাদেশ ফিরছে ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে।

ভয়েস / জেইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION