মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

টানা ৪বার হেরে বেকায়দায় নাসিরের দল

খেলাধুলা ডেস্ক:

আবু ধাবির টি-টেনের সুপার লিগে দিল্লি বুলসের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে পুনে ডেভিলস। এই নিয়ে টানা চার ম্যাচে হারলো নাসির হোসেনের দল।পুনের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে দিল্লি। নাসিরের দলের দেওয়া ৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪.৪ ওভারে ৫৮ রান করে জয় তুলে নেয় ডোয়াইন ব্রাভোর দল।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান তুলতে সক্ষম হয় পুনে। দলের হয়ে কেবল দুই অঙ্কের রান পেয়েছেন দুই ওপেনার কেনার লুইস (১৫), টম কোহলার-কাডমোর (১১) ও ডেভন টমাস (১৫)।

নাসির সাজঘরে ফিরেছেন শূন্য হাতে। মাত্র ৩ বল টিকেছিলেন তিনি। দলীয় ৩৩ রানে দলের পঞ্চম উইকেট হিসেবে আলী খানের বলে আমাদ বাটের হাতে বন্দী হন বাংলাদেশি অলরাউন্ডার। বল হাতেও ব্যর্থ হয়েছেন নাসির। মাত্র ৪ বল করে বিনা উইকেটে ১৫ রান দিয়েছেন তিনি।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তুলে দিল্লি। ওপেনিং জুটিতেই ৩৯ রান তুলে দুই ওপেনার রহমতউল্লাহ গুরবাজ (২৬) ও এভিন লুইস (১৩)। রবি বোপারা করেন ২ রান। এরপর ৩ বলে ১৪ রান করে লুইসকে সঙ্গে নিয়ে দিল্লিকে জয়ের বন্দরে পৌঁছে দেন শেরফেন রাদারফোর্ড।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION