মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিং

খেলাধুলা ডেস্ক:

মাত্র ২২ বলে ৮৪ রানের অপরাজিত বিধ্বংসী এক ইনিংস খেললেন ক্রিস গেইল। চলমান টি-১০ লিগে তার এমন দানবীয় ব্যাটিংয়েই মারাঠা অ্যারাবিয়ানসের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে টিম আবুধাবি।

মারাঠার দেওয়া ৯৮ রানের লক্ষ্যে এক উইকেট হারিয়ে ও ৫.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় আবুধাবির দলটি। ওপেনিংয়ে নেমে ক্যারিবীয় তারকা ৬টি চার ও ৯টি বিশাল ছক্কায় ৮৪ রান করেন। তার সামনে অসহায় ছিলেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বে বোলাররা।

শেখ জায়েদ স্টেডিয়ামে এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা মারাঠা নির্ধারিত ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৯৭ রান করে। সর্বোচ্চ ২৩ বলে ৩৩ রান করেন ওপেনার আলীশান শরফু। বাংলাদেশি আরেক অলরাউন্ডার মুক্তার আলী ওপেনিংয়ে নেমে ৭ বলে ১৪ রান করেন। মোসাদ্দেক ২ রানে অপরাজিত থাকেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION