শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মিয়ানমারে সেনা পন্য বর্জনের ডাক

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সেনা সংশ্লিষ্ট পণ্য এবং সেবা বয়কটের ডাক দিয়েছেন নাগরিকরা। মিয়ানমার টাইমস জানিয়েছে, মিয়ানমারের জনগণ সামরিক বাহিনীর একনায়কতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের প্রতি সমর্থনের প্রতীক হিসেবে ‘সেনাপণ্য বর্জন করুন’ নামে প্রচারাভিযান শুরু করেছেন।

মিয়ানমারের সেনাবাহিনী খাদ্য ও পানীয় পণ্য, বিনোদন শিল্প, ইন্টারনেট সেবা প্রদানকারী, ব্যাংক, আর্থিক উদ্যোগ, হাসপাতাল, তেল কোম্পানি এবং পাইকারি ও খুচরা ব্যবসার সঙ্গে জড়িত।ইতোমধ্যে বেশ কয়েকজন সেলিব্রিটি সশস্ত্র বাহিনী সম্পর্কিত যে কোনো কাজের অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন।

গত নভেম্বরের সাধারণ নির্বাচন নিয়ে সরকার এবং সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনার মধ্যেই দেশটিতে ফের সামরিক অভ্যুত্থান হলো। গত ১ ফেব্রুয়ারি সেই অভুত্থানের পর দেশটির প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট এবং রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে আটক করা হয়।দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION