মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

রিয়ালে খেলতে চান এমবাপ্পে

খেলাধুলা ডেস্ক:

আসছে গ্রীষ্মে লিওনেল মেসি বার্সেলোনায় থাকবেন, না নতুন ঠিকানা বেছে নিবেন, ফুটবলে এখন এটিই সবচেয়ে বড় আলোচনার বিষয়। কিছুদিন ধরেই আর্জেন্টাইন তারকার ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি দেওয়ার সম্ভাবনা নিয়ে তুমুল আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে, মেসিকে দলে টানার ব্যাপারটি চূড়ান্ত করতে নেইমারের সঙ্গে চুক্তি ৪ বছর বাড়াতে যাচ্ছে পিএসজি।

এদিকে ব্রাজিলিয়ান তারকা আবার কিলিয়ান এমবাপ্পেকেও সামনের সময়গুলোতে পাশে চাইছেন। তা ফরাসি তরুণ কি ভাবছেন?

এমবাপ্পের পিএসজি ছাড়ার বিষয় নানা সময়ে আলোচনায় এসেছে। তার দিকে নজর রয়েছে রিয়াল মাদ্রিদের। পিএসজিতে এমবাপ্পের সদ্য সাবেক হয়ে যাওয়া সতীর্থ জেসে রদ্রিগেজ বলছেন, এমবাপ্পে মনেপ্রাণে চান স্পেনের ক্লাবটিতে যোগ দিতে।

পিএসজির সঙ্গে চুক্তি শেষে সদ্যই লাস পালমাসে যোগ দিয়েছেন জেসে। ২৭ বছর বয়সী ফরোয়ার্ড আশা করছেন, এমবাপ্পেও স্পেনে খেলবেন। ‘সে সত্যিই চায় রিয়াল মাদ্রিদে যোগ দিতে।’- রেডিও মার্কাকে বলেন জেসে।

এমবাপ্পের সব সময়ের আইডল ক্রিস্তিয়ানো রোনালদো বলেও মন্তব্য করেন জেসে। কণ্ঠে আত্মবিশ্বাস নিয়ে বলেন, ‘সে (এমবাপ্পে) রিয়াল মাদ্রিদকে ভালোবাসে, আমি নিশ্চিত সে একদিন সেখানে খেলবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION