মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বাংলাদেশের চোখ সাড়ে তিনশ লিডে

ক্রীড়া ডেস্ক:

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুতে অধিনায়ক মুমিনুল হক হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। রাকিম কর্নওয়ালের বলে লং-অফে ঠেলে দিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৪ তম হাফ সেঞ্চুরি পান মুমিনুল। তিনি ৩১ রান নিয়ে দিন শুরু করেছিলেন। ফিফটি করতে এই বাঁহাতি ব্যাটসম্যান খেলেছেন ৮৪ বল। চার মেরেছেন পাঁচটি। তার হাফ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ আড়াইশ রানের লিড পার করেছে।

সংক্ষিপ্ত স্কোর: প্রথম ইনিংস- বাংলাদেশ: ৪৩০, ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯; দ্বিতীয় ইনিংস- বাংলাদেশ: ৩২ ওভারে ৮২/৪ (লিটন দাস ৩*, মুমিনুল ৫৪*)

কর্নওয়ালের ঘূর্ণিতে সাজঘরে মুশফিক

ব্যক্তিগত ১০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা মুশফিক বেশিদূর যেতে পারেননি। মাত্র ৮ রান না যোগ হতেই রাকিম কর্নওয়ালের ঘূর্ণিতে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। মুশফিক রিভিউ নিয়েছিলেন কিন্তু কোনো কাজ হয়নি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৭ বলে ১৮ রান।

বাংলাদেশের চোখ সাড়ে তিনশ লিডে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন মাঠে নেমেছে বাংলাদেশ। ২১৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছেন লাল সবুজের প্রতিনিধিরা। দিনের শুরু করেন তৃতীয় দিনের অপরাজিত ২ ব্যাটসম্যান মুমিনুল হক (৩১) ও মুশফিকুর রহিম (১০)। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দিন শুরু করে হাতে ৭ উইকেট ও স্কোরবোর্ডে ৪৭ রান নিয়ে।

গতকাল তাইজুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের লক্ষ্য সাড়ে তিনশ লিড। তিনি বলেন, ‘এই উইকেটে ২৫০ রানই যথেষ্ট। তবে একটা বিষয় আছে- আমাদের প্রথম সেশন যেরকম খারাপ বোলিং করেছি ওরকম বোলিং করলে এই রানে জেতা কঠিন হয়ে যাবে। দ্বিতীয় সেশনে যে বোলিং করেছি ওরকম করলে ২৫০ যথেষ্ট। তারপরও আমাদের আশা ওদের ৩০০-৩৫০ এর মত লক্ষ্য ছুঁড়ে দেওয়া।’

২১৮ রানে এগিয়ে বাংলাদেশ

বাংলাদেশের দেওয়া ৪৩০ রানের জবাবে প্রথম ইনিংসে উইন্ডিজরা ২৫৯ রানে অলআউট হয়ে যায়। ১৭১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ২১৮ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করে। ১৭১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে তামিম-শান্ত রানের খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে। শুরুতেই দুই উইকেট হারানোর ধাক্কা সামলে ওঠার দায়িত্ব পড়ে ক্রিজে থাকা সাদমান ইসলাম ও নতুন ব্যাটসম্যান মুমিনুল হকের ওপর। সাদমানও তামিম-শান্তর পথ ধরেন। তার ব্যাট থেকে আসে ৫ রান। এরপর মুমিনুল দিন শেষ করে আসেন মুশফিককে সঙ্গে নিয়ে।

সুত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION