বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

চট্টগ্রামে মুমিনুলের সপ্তম শতক

মুমিনুল হক, চট্টগ্রাম টেস্টে শতকের পর।

ভয়েস নিউজ ডেস্ক:

একটি টেস্টের ব্যতিক্রম শেষে চেনা ধারার প্রত্যাবর্তন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুমিনুল হকের ফিফটি ছোঁয়া মানেই সেঞ্চুরি! বাংলাদেশ অধিনায়ক উপহার দিলেন এই মাঠে তার সপ্তম সেঞ্চুরি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন লাঞ্চের পর মুমিনুল পা রাখেন তিন অঙ্কে। তার দশম টেস্ট সেঞ্চুরি এটি, ৭টিই চট্টগ্রামে।

বাংলাদেশের হয়ে এই প্রথম সেঞ্চুরি সংখ্যায় দুই অঙ্ক ছুঁতে পারলেন কোনো ব্যাটসম্যান। ৯ সেঞ্চুরি নিয়ে এতদিন যৌথভাবে শীর্ষে থাকা তামিম ইকবালের অবস্থান তালিকায় এখন দুইয়ে।

১১৭ ইনিংস খেলে তামিমের এখন ৯ সেঞ্চুরি। মুমিনুলের ১০টি হয়ে গেল ৭৬ ইনিংসেই।

সেঞ্চুরি পেরোনোর পর আরেকটি মাইলফলকও অর্জন করেন মুমিনুল। ১১৪ রানে পূর্ণ হয় তার টেস্ট ক্যারিয়ারের ৩ হাজার রান। এখানে তিনি স্পর্শ করেন তামিমের রেকর্ড। বাংলাদেশের হয়ে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড এখন যৌথভাবে দুজনের, ৭৬ ইনিংসে।

এই মাঠে প্রথম ৬ বার ফিফটি ছুঁয়ে প্রতিটিকেই সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন মুমিনুল। পারেননি শুধু সবশেষ টেস্টে। সেই ম্যাচে আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার যেমন ছিল হতাশার, তেমনি বিস্ময় ছিল মুমিনুলের ৫২ রানে ফেরা। সেটি যে কেবলই বিচ্ছিন্ন কিছু, মুমিনুল প্রমাণ করে দিলেন এবার।

৩১ রান নিয়ে শনিবার তিন শুরু করেছিলেন মুমিনুল। দিনের শুরু থেকেই তিনি ছিলেন আত্মবিশ্বাসী। মুখোমুখি দ্বিতীয় বলেই দুর্দান্ত এক অন ড্রাইভে বাউন্ডারি মারেন শ্যানন গ্যাব্রিয়েলকে। পরে কেমার রোচকে বাউন্ডারি মারেন র‌্যাম্প শটে। গ্যাব্রিয়েল তার জন্য শরীর তাক করে শর্ট বলের কৌশল নেন। তাতে লাভ হয়নি কোনো। পরে দুই প্রান্তে স্পিনার দিয়েও বেঁধে রাখা যায়নি তাকে।

৮৪ বলে তিনি স্পর্শ করেন ফিফটি। দিনের শুরুতে মুশফিকুর রহিম বিদায় নিলেও লিটন দাসের সঙ্গে মিলে মুমিনুল এগিয়ে নেন দলকে। সেঞ্চুরি করতে লাগে ১৭৩ বল, তার ক্যারিয়ারের যা মন্থরতম সেঞ্চুরি। শতরানে বাউন্ডারি ছিল ৯টি।

এক মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরিতে টেস্ট ইতিহাসে এখন তিনি যৌথভাবে চারে। গলে ৭টি সেঞ্চুরি আছে কুমার সাঙ্গাকারার ও মাহেলা জয়াবর্ধনের, অ্যাডিলেইড ওভালে মাইকেল ক্লার্কের। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ৮টি সেঞ্চুরি আছে সাঙ্গাকারার। কেপ টাউনের নিউল্যান্ডসে জ্যাক ক্যালিস ও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্যার ডন ব্র্যাডম্যানের সেঞ্চুরি ৯টি করে। সিংহলিজ স্পোর্টস ক্লাবে ১১ টি সেঞ্চুরি করে এক মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্বরেকর্ড জয়াবর্ধনের।

৩ হাজার পেরিয়েই মুমিনুল আউট হয়ে যান ১১৫ রান করে। সূত্র:বিডিনিউজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION