বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম ভয়েস প্রতিবেদক:
মহেশখালী উপজলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জামিরুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। আজ ১২মে এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত হওয়া যায়। তাঁকে রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( এডিসি) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।
তিনি মহেশখালী উপজেলায় ২০১৮-০৯-১৮ ইং তারিখ যোগদান করেন। যোগদান পরবর্তী সাধারণ মানুষের কাছে একজন জনবান্ধব সরকারি অফিসার হিসেবে সুনাম অর্জন করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হতে সংগৃহীত
তাঁর পদোন্নতির খবর জানাজানি হলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে শুভেচ্ছা জানিয়ে অভিন্দন বার্তা দেন মহেশখালীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এর মধ্যে মহেশখালী সবখবর ফেইজের এডমিনসহ আরো অনেকই করোনা পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত তাঁকে বর্তমান কর্মস্থল মহেশখালীতে অবস্থান করার দাবী জানান।
ভয়েস/জেইউ।