বুধবার, ০১ Jul ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দেশ এখন শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়েছে-পর্যটন প্রতিমন্ত্রী

ভয়েস প্রতিবেদক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা নেয়ার দ্রুততম সময়েরে মধ্যে দেশ আজ একটা শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়েছে।প্রতিমন্ত্রী আজ কক্সবাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন খুরুশকুল আশ্রয়ন পকল্পের সংযোগ সেতু ও সেতুর সংযোগ রাস্তার নির্মাণ কাজ পরিদর্শনকালে একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ অর্থবছরের মধ্যে কক্সবাজার খুরুস্কুল সংযোগ সেতুর কাজ শেষ হলে এখানকার জীবন যাত্রার মান ও আর্থ সামাজিক উন্নয়নে বিরাট পরিবর্তন ঘটবে।

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যআটন মন্ত্রণালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান,বাংলাদেশ পর্যেটন কর্পোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস, প্রকল্প পরিচালক সেলিম মিয়া, জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বা্হী প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION