মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

দ্বিতীয় টেস্টে শুরু, প্রথম সাফল্য তাইজুলের

খেলা ডেস্ক:

একটা উইকেটের জন্য হাপিত্যেস করছিল বাংলাদেশ। সেই হাপিত্যেস শেষ হলো ২০.৪ ওভারে এসে। তাইজুল ইসলামের বলে এলবিডব্লু হয়েছেন জন ক্যাম্পবেল। আউট হওয়ার আগে ৬৮ বলে ৩৬ করেছেন তিনি।

তাইজুল বলটি ফেলেছিলেন অফ স্টাম্পের বাইরে। ভেতরে ঢুকতে থাকা সেই বলটিতে সুইপ খেলতে চেয়েছিলেন ক্যাম্পবেল। ব্যাটের নিচ দিয়ে সেটি আঘাত করে ক্যারিবীয় ব্যাটসম্যানের ঊরুতে। আবেদনে আম্পায়ার শরফুদ্দৌলা সারা দেন প্রায় সঙ্গে সঙ্গেই। তবে তাৎক্ষণিক রিভিউ নিয়েছিলেন ক্যাম্পবেল। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় দারুণ সিদ্ধান্তই দিয়েছেন শরফুদ্দৌলা।

এই শরফুদ্দৌলার এর আগে নবম ওভারে আবু জায়েদের বলে ক্যাম্পবেলের বিপক্ষেই এলবিডব্লুর আবেদনে আঙুল তুলেছিলেন। কিন্তু সে যাত্রায় রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

টসে জিতে ব্যাটিং করতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেটি হয়নি। তিন পরিবর্তন নিয়ে খেলতে নামা বাংলাদেশ দলের প্রথম সাফল্যটা এল একটু দেরিতেই। এই প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৭৩। অধিনায়ক ক্রেইগ ব্রাফেট ৬৬ বলে ৩০ রানে অপরাজিত। ক্যাম্পবেলের বিদায়ের পর তাঁর সঙ্গী শেন মোসলি।

সকালের সেশনে এখনো পর্যন্ত ২৩ ওভার ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা ভালোই খেলছেন। মোটামুটি স্বাচ্ছন্দ্যেই খেলছেন বলা চলে।

এখনো পর্যন্ত চার বোলার ব্যবহার করেছে বাংলাদেশ—আবু জায়েদ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান আর তাইজুল ইসলাম। পেসার জায়েদ এখনো পর্যন্ত বেশি নম্বর পেলেও সাফল্য এনে দিলেন তাইজুলই। সুত্র: প্রথম আলো।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION