মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

অস্বস্তি এখনও কাটেনি

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে মিরপুর শের-ই-বাংলায়। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হয়।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- প্রথম ইনিংস: ৬১ ওভারে ১৮১/৬ (মিরাজ ১১*, লিটন ২৩*)
আউট: সৌম্য ০, শান্ত ৪, মুমিনুল ২১, তামিম ৪৪, মিথুন ১৫, মুশফিক ৫৪

ওয়েস্ট ইন্ডিজ- প্রথম ইনিংস: ১৪২.২ ওভারে ৪০৯ (কর্নওয়াল ৪*)আউট: ক্যাম্পবেল ৩৬, মোসলে ৭, ব্র্যাথওয়েট ৪৭, মায়ার্স ৫, ব্ল্যাকউড ২৮, বোনার ৯০, ডা সিলভা ৯২, আলজারি ৮২, ওয়ারিকান ২, গ্যাব্রিয়েল ৮।

অস্বস্তি এখনও কাটেনি

তৃতীয় দিনের প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের সাফল্য ২ উইকেট। বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে ৭৬ রান। ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১৮১। ফলোঅন এড়াতে স্বাগতিকদের করতে হবে আরও ২৯ রান। পারবে কী বাংলাদেশ? ভরসা হয়ে উঠতে পারবেন কী মিরাজ, লিটন? তাদের ৭১ বলে ২৬ রানের জুটি কিছুটা আশা দেখাচ্ছে। মিথুন ও মুশফিক দুইজনই উইকেট উপহার দিয়েছেন কর্নওয়ালকে। মিথুন ব্র্যাথওয়েটের দারুণ ক্যাচে পরিণত হওয়ার পর মুশফিক রিভার্স সুইপ করতে গিয়ে মায়ার্সের হাতে ক্যাচ দেন। এর আগে নিজের ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি পান মুশফিক।

মুশফিকের উইকেট উপহার

‘আমার এখনও বিশ্বাস হচ্ছে না। মুশফিক এ ধরণের শট খেলতে পারেন, তাও এরকম মুহূর্তে।’ – ধারাভাষ্যে বলছিলেন অবাক আতাহার আলী! রাকিম কর্নওয়ালের সোজা বল রিভার্স সুইপ খেলার চেষ্টা করলেন মুশফিকুর রহিম। বল তার ব্যাটের নিচের অংশে লেগে চলে যায় কভারে। সোজা মায়ার্সের হাতে। এভাবেও আউট হওয়া যায়? আউট হওয়া বলের আগের ডেলিভারীতে পুল করতে গিয়ে বিপদ ডেকে আনেন মুশফিক। হাল্কা বাউন্স পাওয়ায় বল ব্যাটে লেগে লেগ স্লিপের ফিল্ডারের কাছ দিয়ে বেরিয়ে যায়। কোনো রকমে বেঁচে গেলেও পরের বলে উইকেট বিসর্জন। ১০৫ বলে ৭ বাউন্ডারিতে ৫৪ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। তার আউট হওয়ার সময় বাংলাদেশের রান ৬ উইকেটে ১৫৫। ফলোঅন এড়াতে বাংলাদেশকে করতে হবে ২১০ রান।

ব্র্যাথওয়েটের দারুণ ক্যাচে মিথুন সাজঘরে
মুশফিকের সঙ্গে ৭১ রানের জুটি গড়ে সাজঘরে ফিরলেন মোহাম্মদ মিথুন। অফস্পিনার কর্নওয়ালের বল ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন। সামনে ডাইভ দিয়ে দারুণ দক্ষতায় বল তালুবন্দি করেন ক্যারিবিয়ান অধিনায়ক। মিথুনের ব্যাট থেকে আসে ১৫ রান। তবে এ ইনিংসটি খেলেছেন ৮৬ বলে। গতকাল ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল থামিয়ে এ ব্যাটসম্যান দৃঢ়তা দেখান। আজও তার ব্যাটে তাকিয়ে ছিল দল। শুরুটা ভালো করলেও নিজের দায়িত্ব পুরোপুরি পালন করতে পারলেন না মিথুন। তার আউটের সময় বাংলাদেশের রান ৫ উইকেটে ১৪২।

মুশফিকের ফিফটি

২২তম টেস্ট ফিফটির দেখা পেলেন মুশফিকুর রহিম। দৃঢ় ব্যাটিংয়ে দলের রানের চাকা সচল রাখছেন এ ব্যাটসম্যান। ৮৯ বলে ফিফটি পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। ফিফটির ইনিংসে ছিল ৬ বাউন্ডারি।

জুটির ৫০ রান

তামিম ইকবাল যখন আউট হন তখন দল খাদের কিনারায়। সেখান থেকে চোয়ালবদ্ধ ব্যাটিং করেন মিথুন ও মুশফিক। রান তোলার ক্ষেত্রে কোনো তাড়া দেখাননি দুইজন। এরই মধ্যে জুটির ৫০ রান পূর্ণ হয়েছে তাদের। ১৫০ বলে পঞ্চম উইকেট জুটিতে ৫০ রান এসেছে। যেখানে মুশফিকের অবদান ৩৭, মিথুনের ১১। ৩ রান এসেছে অতিরিক্ত খাত থেকে।

ফলোঅন এড়ানোর লড়াই

ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে নেমে প্রথম ইনিংসে পর্যদুস্ত বাংলাদেশ। ১০৫ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা। ফলোঅন এড়াতে বাংলাদেশের করতে হবে আরও ১০৫ রান। সেই লড়াইয়ে নেমেছেন মুশফিক ও মিথুন। দ্বিতীয় দিনের পড়ন্ত বিকেলে তাদের ব্যাটে আশার আলো দেখা যায়। ১২২ বল ও ৮৯ মিনিট ক্রিজে থেকে দারুণ প্রতিরোধ গড়েন তারা। এবার নতুন দিনের লড়াইটা কেমন হয় সেটাই দেখার।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION