মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ক্যাচ মিচে সিরিজ হার

ভয়েস নিউজ ডেস্ক:

‘শফট হ্যান্ডের’ খেলা যেন ভুলেই গেছে বাংলাদেশ। টেস্টের চতুর্থ কিংবা পঞ্চম দিন ‘বটম হ্যান্ডের’ ব্যাটিংয়ে যে ধরনের দক্ষতা দেখাতে হয় রবিবার তার কিছুই হল না। পরিণামে একে-একে সাতজন ‘ক্যাচ-আগুনে’ পুড়ে ১৭ রানে হার ডেকে এনেছেন।

মিরপুরে দ্বিতীয় টেস্টে রবিবার ২৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিকেরা ২১৩ রানে অলআউট হয়। শেষ উইকেটে মেহেদী হাসান মিরাজ (৩১) আশা জাগিয়েও পারেননি। রাকিম কর্নওয়াল স্লিপে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেন। ২০১২-১৩ মৌসুমের পর দুই কিংবা তার বেশি ম্যাচের সিরিজে এই প্রথম হোয়াইটওয়াশ হল বাংলাদেশ।

মিরাজ নবম উইকেটে নাঈম হাসানকে নিয়ে ২৫ রানের জুটি গড়ার পর আবু জায়েদ রাহিকে নিয়েও সমান রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত তাকে থামান ওয়ারিকেন। ৬২তম ওভারের তৃতীয় ডেলিভারিতে হালকা বাউন্স ছিল। অফস্ট্যাম্পের একটু বাইরের এই বলে ব্যাট দিয়ে কানায় লাগান। প্রথম স্লিপে চাতক পাখির মতো অপেক্ষা করা দীর্ঘদেহী রাকিম কর্নওয়াল দারুণ দক্ষতায় তা তালুবন্দি করে উল্লাসে মাতেন। তাতে একদিন আগেই শেষ হয় বাংলাদেশের লড়াই।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ২৯৬ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ভালো বল করে স্বাগতিকেরা। এবার সফরকারীরা থামে ১১৭ রানে।

অল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম ইকবাল এবং সৌম্য সরকার উদ্বোধনীতে ৫৯ রান করে স্বস্তি আনেন।

জুটি ভাঙে সৌম্যর বিদায়ে। ১৩তম ওভারে ব্রাথওয়েটের বলে কর্নওয়ালের হাতে ক্যাচ দেন। ৩৪ বলে ১ চারে ১৩ রান করেন তিনি।

অর্ধশতকের পর তামিম বিদায় নেন ১৭তম ওভারে। তাকেও ফেরান ব্রাথওয়েট। ৪৬ বলে ৯টি চারে এই রান করেন তিনি।

এরপর দ্রুত আরও তিন উইকেট চলে যায়। ২২তম ওভারে কর্নওয়ালকে খেলতে গিয়ে মোয়েসলির হাতে ক্যাচ দেন শান্ত (১১)। অল্পতে বিদায় নেন মুশফিকও। ৩০ বলে ১৪ রান করা এই সিনিয়র ক্রিকেটার ওয়ারিকেনের বলে সিলভার হাতে ক্যাচ দেন।

কর্নওয়ালের বাড়তি বাউন্স পাওয়া ডেলিভারিতে বোকা বনে যান মোহাম্মদ মিঠুন। ১২ বলে ১ ছয়ে ১০ রান করে শর্টে মোয়েসলির হাতে ক্যাচ দেন।

৪২তম ওভারে লেগ গালিতে ক্যাচ দেন অধিনায়ক মুমিনুলক হক। ওয়ারিকেনের বলে গ্ল্যান্স করতে গিয়ে তাল মেলাতে পারেননি। ৬৮ বলে ২৬ রান করে ধরা পড়েন কর্নওয়ালের হাতে। দলীয় স্কোর তখন ১৪৬/৬।

সিরিজে বারবার হতাশ করা লিটন এদিনও সেট হয়ে সাজঘরে ফেরেন। কর্নওয়ালের নেহাত সাদামাটা এক ডেলিভারিতে স্কয়ারকাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন। ৩৫ বলে করতে পারেন ২২।

টানা সাত ক্যাচ আউটের পর তাইজুলম ইসলাম ‘রীতি’ ভাঙেন। দল ১৬৭ রানে থাকা অবস্থায় কর্নওয়ালের সহজ ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লিউ হন। রিভিউ নিয়েও রক্ষা না পাওয়া তাইজুল ২৫ বলে ৮ করেন।

মিরাজের সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়তে থাকা নাঈম (১৪) অদ্ভুতভাবে এলবিডব্লিউ হন। দিনের একদম শেষভাগে ব্রাথওয়েটের নিচু হওয়া ডেলিভারিতে ব্যাট না দিয়ে পা দিয়ে ঠেকান!

কর্নওয়াল একাই নেন ৪ উইকেট। ৩টি করে শিকার ব্রাথওয়েট এবং ওয়ারিকেনের।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION