মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ইপিএল:দারুণ জয়ে শীর্ষ চারে চেলসি

খেলাধুলা ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিউক্যাসলের বিপক্ষে দারুণ জয় পেয়েছে চেলসি। এই জয়ের মধ্য দিয়ে দলটি উঠে এলো পয়েন্ট টেবিলের শীর্ষে চারে।

সোমবার রাতে নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে অতিথিদের ২-০ গোলে হারিয়েছে চেলসি। প্রথমে দলটির ফরাসি ফরোয়ার্ড অলিভার জিরুদ পরে জার্মান ফরোয়ার্ড টিমো ওয়ার্নার গোল করে এগিয়ে দেন দলকে। শেষ পর্যন্ত এই ২ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে দ্য ব্লুজুরা।

৩১ মিনিটে ওয়ার্নারের শট নিউক্যাসলের গোলরক্ষকের বাধা পেয়ে ডি বক্সে আসে। জিরুদের ফিরতি শট আর রুখতে পারেননি। এর ৮ মিনিট পর এবার নিজেই গোল দেন ওয়ার্নার।

প্রায় ১০০ দিন ও ১ হাজার মিনিট পর ইপিএলে গোলের দেখা পেয়েছেন ওয়ার্নার। সর্বশেষ গোল করেছেন গত নভেম্বরে। মাঝে ১৪ ম্যাচ তার কোনো শট খুঁজে পায়নি প্রতিপক্ষের জাল।

টানা চতুর্থ জয়ে চেলসি এখন অবস্থান করছে শীর্ষ চারে। এখন পর্যন্ত ২৪ ম্যাচে ১২ জয়ে ও ৬ ড্রয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে টমাস টুখেলের শিষ্যরা। ১ ম্যাচ কম খেলে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। তাদের পয়েন্ট ৫৩।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION