বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়া ও মহেশখালী পৌরসভাসহ ১৫ ইউনিয়নে নির্বাচন ১১ এপ্রিল

বলরাম দাশ অনুপম:
কক্সবাজার জেলার দুই পৌরসভা ও ১৫ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। এক্ষেত্রে তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। কেননা, ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা চূড়ান্ত করার পর তফসিল ঘোষণা করা হবে।

মেয়র-চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে চকরিয়া ও মহেশখালী পৌরসভা এবং মহেশখালীর ৪টি ইউনিয়ন, কুতুবদিয়ার ৬টি ইউনিয়ন ও টেকনাফের ৫টি ইউনিয়ন পরিষদে। এরমধ্যে চকরিয়া ও মহেশখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএমে।

কক্সবাজার জেলার ১৫ ইউনিয়নসহ দেশের বিভিন্ন স্থানের মোট ৩২৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। এর মধ্যে ৪১ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। বাকীগুলোতে হবে ব্যালট পেপারে। নির্বাচন কমিশনের ৭৬তম বৈঠক শেষে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর খোন্দকার।

কক্সবাজার জেলার যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো-মহেশখালী উপজেলার ধলঘাট, হোয়ানক, মাতারবাড়ি, কুতুবজোম ইউনিয়ন, কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণ ধুরুং, কৈয়ারবিল, লেমশিখালী, উত্তর ধুরুং ইউনিয়ন এবং টেকনাফ উপজেলার হৃীলা, সাবরাং, সেন্টমার্টিন, টেকনাফ সদর ও হোয়াইক্যং ইউনিয়ন। সর্বশেষ ২০১৬ সালের মার্চ থেকে জুন পর্যন্ত ছয় ধাপে ৪ হাজার ৩২১টিতে ভোট হয়। এর মধ্যে ওই বছরের ২২ মার্চ প্রথম ধাপে ৭৫২টি ও একই বছরের ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION