মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

নতুন নেইমার’কে নিয়ে রিয়াল-বার্সার কাড়াকাড়ি

খেলাধুুুুলা ডেস্ক:

লিওনেল মেসি যুগের আগে আর্জেন্টিনায় কোনো প্রতিভাবান ফুটবলারের দেখা পাওয়া গেলেই তাঁর তুলনা করা হতো ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে। এরপর মেসি বিখ্যাত হয়ে উঠলে প্রতিভাবান পাওয়া মানেই তিনি ভবিষ্যৎ মেসি। আর্জেন্টিনায় এবার এমন উদীয়মান এক ফরোয়ার্ড পাওয়া গেছে, যাঁকে তুলনা করা হচ্ছে ব্রাজিলের নেইমারের সঙ্গে। আর্জেন্টিনায় জন্ম নেওয়া সেই ‘নেইমার’কে পাওয়ার লড়াইয়ে এরই মধ্যে নেমেছে বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

১৮ বছর বয়সী সেই ফুটবলারের নাম এজেকিয়েল জেবায়োস। খেলছেন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সে। তরুণ এই উইঙ্গারের পায়ের জাদুতে মজে গেছেন বোকা সমর্থকেরা। দুর্দান্ত গতির সঙ্গে তাঁর বলের ওপর নিয়ন্ত্রণে মুগ্ধ সবাই, যে ধরনের প্রতিভা সচরাচর দেখা যায় না। অনেকেই তাঁকে তুলনা করতে শুরু করেছেন ব্রাজিলের নেইমারের সঙ্গে। অবশ্য কিশোর বয়সে জেবায়োসকে ইন্টার মিলানে খেলা রদ্রিগো পালাসিওর সঙ্গে তুলনা করে বলা হতো ‘ছোট পালাস।

আর্জেন্টিনার লা বান্দা শহরের সারমিয়েন্তো স্কুলে পড়াশোনার সময় ফুটবলে হাতেখড়ি জেবায়োসের। লা বান্দায় ফুটবল তুলনামূলক কম জনপ্রিয় হলেও সেখানে বেড়ে উঠেছিলেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের বিখ্যাত উইঙ্গার রেনে হাউজম্যান। মাত্র ১১ বছর বয়সেই বোকার নজরে এসেছিলেন জেবায়োস। ২০১৩ সালে স্থানীয় একটি টুর্নামেন্টে খেলার সময় জেবায়োসে মুগ্ধ হন বোকা জুনিয়র্সের স্কাউট ডিয়েগো মাজিলির।

স্থায়ীভাবে বোকা জুনিয়র্সের মন জয় করতে জেবায়োস সময় নিয়েছেন মাত্র তিন বছর। ১৪ বছর বয়সে বুয়েনস এইরেসের কাসা আমারিয়া একাডেমিতে যোগ দেন। ক্লাবের হয়ে খেলেছিলেন অক্তাভা দিভিসিওনে (১৫ বছরের কম বয়সীদের লিগ)। সেখানে ১৫ গোল করার সুবাদে ডাক পেয়ে যান আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দলে। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পথে ৫ গোল করে জেবায়োস হন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও। সুত্র: প্রথম আলো।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION