শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ডাকসু জিএস রাব্বানীর ত্রাণ বিতরণে ছাত্রলীগের হামলা

ভয়েস নিউজ ডেস্ক:

মাদারীপুরের রাজৈর উপজেলার বিভিন্ন স্থানে করোনাভাইরাসে কর্মহীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মঙ্গলবার বিকেলে ত্রাণ সামগ্রী বিতরণ করছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর বর্তমান জিএস গোলাম রাব্বানী। এ সময় বিপক্ষ একটি গ্রুপ এ ত্রাণ বিতরণকালে উপজেলার থানার মোড়ে হামলা করে ত্রাণ সামগ্রী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর বর্তমান জিএস গোলাম রাব্বানীর গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা গ্রামে।

সফর সঙ্গী রাব্বানীর চাচাতো ভাই আবু সাইদ জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার থানার মোড়ে কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে রাজৈর উপজেলার বিপক্ষ পক্ষের ছাত্রলীগের সভাপতি পিয়াল গ্রুপের রিমনসহ ১০-১৫ জন যুবক হামলা করে উপহার সামগ্রী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় রাব্বানীর লোকজনের প্রতিরোধের মুখে হামলাকারীরা ফিরে যায়।

বিপক্ষ গ্রুপের রাজৈর উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসিবুল হাসান পিয়াল জানায়, ত্রাণ বিতরণকালে সামাজিক দূরত্ব বজায় না রেখে ত্রাণ বিতরণ করায় আমার ছেলেরা বাধা দেয় এবং এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর বর্তমান জিএস গোলাম রাব্বানী জানায়, ১২০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণের এক পর্যায়ে ৩০-৪০ প্যাকেট উপহার সামগ্রী থানার মোড়ে আমার চাচাতো ভাই আবু সাইদ এর নিকট রেখে আমি রাজৈর গুচ্ছগ্রামে যাই। এ সুযোগে পূর্ব পরিকল্পিতভাবে বিপক্ষ ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল যুবক হামলা করে ওই উপহার সামগ্রী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। প্রতি প্যাকেট উপহার সামগ্রীতে ছিল ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি আটা ও ১ টি বল সাবান।

রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান বলেন, ত্রাণ বিতরণকালের শেষ পর্যায়ে একজন আরেকজনকে ধাক্কা দেয়ার কথা শুনেছি। কোন হামলার ঘটনা কোথাও ঘটেনি। সূত্র:বিডিপ্রতিদিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION