বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

বশির আল মামুন, চট্টগ্রাম :
মহান ভাষা আন্দোলনসহ মুক্তি সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের দেওয়া ফুলে ঢেকে গেছে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার।

একুশের প্রথম প্রহরে জনতার সম্মিলনের ঢেউ ছিল ভোরের প্রভাত ফেরিতেও।

খালি পায়ে ফুল হাতে বিভিন্ন স্থান থেকে আসা মানুষের মিছিল মিলেছে শহীদ মিনারে।

রোববার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকে আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি শহীদ মিনারে আসেন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষও। হাতে বর্ণমালা, মুখে একুশের গান। অভিভাবকরা নিয়ে এসেছেন শিশুদের।

সবার উদ্দেশ্য শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। পুলিশের বাধাও আটকাতে পারেনি কাউকে।

করোনা মহামারীর মধ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহীদ মিনারে সংগঠন থেকে সর্বোচ্চ ৫ জনকে এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুইজনকে একসঙ্গে যেতে নির্দেশনা দেয় সিএমপি।

এছাড়া শহীদ মিনার এলাকায় প্রবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাগ ও সন্দেহজনক কিছু না নিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি একুশে ফেব্রুয়ারি ঘিরে নগরে যান চলাচল নিয়ন্ত্রণ বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষ না হওয়া পর্যন্ত লালদিঘীর পাড় সোনালী ব্যাংক, জহুর হকার্স মার্কেট, আমতল, তিনপুল ও বৌদ্ধ মন্দির থেকে শহীদ মিনার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। সিনেমা প্যালেস সড়কের দিক থেকে পায়ে হেঁটে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রাইফেল ক্লাব সড়ক হয়ে বের হয়ে আসতে হচ্ছে ভাষাপ্রেমীদের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION