শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

কোভিশিল্ডের টিকার চালান আসছে সোমবার

ভয়েস নিউজ ডেস্ক:

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভিশিল্ডের দ্বিতীয় চালান দেশে আসছে সোমবার (২২ ফেব্রুয়ারি)।

রবিবার ( ২১ ফেব্রুয়ারি) দেশে টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে সোমবার ঠিক কখন টিকা এসে পৌঁছাবে ফ্লাইট শিডিউল ঠিক না হওয়ার কারণে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘একুশে ফেব্রুয়ারি এবং রবিবার থাকার কারণে দুই দেশেই সরকারি ছুটি চলছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত হতে পারবো যে, কখন দেশে টিকা আসছে। তবে এটি নিশ্চিত যে, সোমবার টিকার দ্বিতীয় চালান আসছে।’

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেওয়ার পর সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, ২২ ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান দেশে আসবে। এখনও পর্যন্ত ৩০ লাখ টিকা আনার চিন্তাভাবনা চলছে। আমাদের চাহিদার ওপর টিকার সংখ্যা কম-বেশি হতে পারে। কারণ, এখনও ৬০ লাখের বেশি টিকার মজুত রয়েছে। টিকা নিয়ে কোনও সংকট হবে না।

প্রসঙ্গত,গত ৫ নভেম্বর বাংলাদেশ সরকার,বেক্সিমকো ফার্মা ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি টিকা কেনার চুক্তি হয়। সে অনুযায়ী, গত ২৫ জানুয়ারি এই টিকার প্রথম চালান ৫০ লাখ টিকা দেশে আসে। তবে তার আগে গত ২০ জানুয়ারি আসে ভারত সরকারের উপহার দেওয়া একই কোম্পানির ২০ লাখ টিকা।

টিকার দ্বিতীয় চালানের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের ইপিআই কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হক বলেন, ‘বেক্সিমকো আমাদের জানিয়েছে,২২ ফেব্রুয়ারি টিকা আসতে পারে। কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনও কনফারমেশন লেটার আমাদের হাতে আসেনি। কনফারমেশন লেটার আসার পর আমরা বলতে পারবো।’

প্রসঙ্গত, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। সে দিন থেকে শুরু করে শনিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত টিকা নিয়েছেন ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ মানুষ।সুত্র: বাংলাট্রিবিউন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION