মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ঘরের মাঠে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা

ভয়েস ক্রীড়া ডেস্ক :

স্প্যানিশ লা লিগায় রোববার রাতে ঘরের মাঠে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের নিচের দিকের দল কাদিজের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

এই ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৮। রিয়ালের সঙ্গে ৫।

২৩ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৪৭ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। ২৪ ম্যাচ থেকে ৫২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে। আর ২৩ ম্যাচ থেকে ৫৫ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো অবস্থান করছে শীর্ষে।

রোববার ম্যাচের দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। তার একটি করেন লিওনেল মেসি। অপরটি কাদিজের আলেক্স ফার্নান্দেজ।

ম্যাচের ৩২ মিনিটে বার্সার পেদ্রিকে বক্সের মধ্যে ফাউল করেন কাদিজের ইসাক কার্সেলেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল করে এগিয়ে নেন দলকে।

অবশ্য বিরতিতে যাওয়ার আগে আরো দুইবার জালে বল জড়িয়েছিল বার্সা। কিন্তু অফসাইডের কারণে ফ্রাঙ্কি ডি ইয়ং ও পেদ্রির গোল দুটি বাতিল হয়। বিরতির পর আঁতোয়ান গ্রিজমানও গোল করে ফেলেছিলেন। কিন্তু তার নেওয়া দুর্দান্ত শট ফিরিয়ে দেন কাজিদের গোলরক্ষক।

ম্যাচের অন্তিম মুহূর্তে লেংলেটের ফাউলে পেনাল্টি পায় কাদিজ। আর পেনাল্টি থেকে ফার্নান্দেজ গোল করে ম্যাচে সমতা ফেরান।

তাতে ৮১ শতাংশ বলের দখল ও ২১টি অন টার্গেটে শট নিয়েও জয়বঞ্চিত হয় বার্সা। সুত্র: রাইজিংবিডি।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION