মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আবারও যুক্তরাষ্ট্রে গেলেন সাকিব

খেলাধুলা ডেস্ক:

তৃতীয় সন্তানের বাবা হওয়ার অপেক্ষায় থাকা সাকিব আল হাসান রবিবার দিবাগত রাতে ঢাকা ছেড়েছেন। যাওয়ার আগে কোনোভাবেই বলতে চাইলেন না দেশে ফেরার সম্ভাব্য সময়ের কথা। রবিবার গভীর রাতে বিমানবন্দরে সাকিবের সঙ্গে কথা বলেন কয়েক জন সাংবাদিক। ফেরার তারিখ জানতে চাইলে সাকিব শুধু বলেন, ‘দেখা যাক।’

সাকিব ও শিশির ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন। ২০১৫ সালের ৯ নভেম্বর জন্ম নেয় তাদের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি। ২০২০ সালের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে জন্ম নেয় ইরাম।

সাকিব এবার যুক্তরাষ্ট্রে গেছেন মা শিরিন আক্তারকে সঙ্গে নিয়ে। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ওঠার আগে দেশের ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়ে বলে যান, ‘খেলতে পারলে ভালো লাগতো। এখন আসলে কিছু করার নেই। দেখা যাক কী হয়। দলের জন্য শুভকামনা।’

সাকিব বোর্ড থেকে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। তাই তাকে নিউজিল্যান্ড সফরে দেখা যাবে না।

এরপর শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে থাকবেন না আইপিএল খেলার জন্য। বোর্ড এ ব্যাপারে তাকে ছাড়পত্র দেয়ার কথা জানিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে, ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলার সময় দেশের হয়ে টেস্ট খেলতে ইচ্ছুক নন বাংলাদেশের অলরাউন্ডার। টেস্ট সিরিজ থেকে ছুটি চাওয়ার পর অনেক আলোচনা করে তার ছুটি মঞ্জুর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION