মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

তিনে উঠে এল জুভেন্টাস রোনালদোর জোড়া গোলে

ক্রীড়া ডেস্ক:

টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল জুভেন্টাস। সোমবার রাতে তারা ৩-০ গোলে হারিয়েছে সিরিআ লিগের তলানির দল ক্রোতোনেকে। দলের হয়ে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অপর গোলটি করেন ওয়েস্টন ম্যাককেনি।

জয়ে ফিরে লিগ শিরোপাধারীরা পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে। ২২ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্র নিয়ে ৪৫ পয়েন্ট জুভেন্টাসের। তাদের থেকে ৪ পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এসি মিলান। ২৩ ম্যাচে তাদের জয় ১৫ ম্যাচে। ২৩ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান রয়েছে শীর্ষে।

ম্যাচের শুরু থেকেই ছিল জুভেন্টাসের অধিপত্য। ৩৮ মিনিটে রোনালদো দলকে এগিয়ে দেন। আলেক্স সান্দ্রোর ক্রসে দারুণ হেডে বল জালে পাঠান সিআরসেভেন। এবারের লিগের ১৭তম গোল করে অনন্য এক কীর্তিও গড়েছেন রোনালদো। ইতালির শীর্ষ সবগুলো দলের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন। ক্রোতোনে ছিল লিগের সবশেষ দল যাদের বিপক্ষে রোনালদো গোল করলেন।

বিরতিতে যাওয়ার আগে রোনালদো দলের লিড বাড়ান। যোগ করা সময়ে রোনালদোর শট ফিরিয়েছিলেন গোলরক্ষক। বাইলাইন থেকে রামজির ক্রস থেকে বল পেয়ে আবার হেডে গোল করেন রোনালদো। ১৮তম গোল করে চলতি আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে এখন পর্তুগিজ সুপারস্টার।

এক মিনিটের ব্যবধানে হ্যাটট্রিকের সূবর্ণ সুযোগ হাতছাড়া করেন। ডি বক্সের ভেতরে ফাঁকায় বল পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেনি। বিরতির পর ৬৫ মিনিটে আবারও গোলের সুযোগ হাতছাড়া হয় রোনালদোর। তার শট গোলরক্ষক ফিরিয়ে দেয়। তবে পরের মিনিটে ম্যাককেনি গোল করে স্কোরলাইন ৩-০ করেন।

লিগের শেষ ম্যাচে নাপোলির মাঠে ২-১ ব্যবধানে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর কাছে একই ব্যবধানে হারে জুভেন্টাস। দুই ম্যাচ পর জয়ে ফেরার দিনে ছন্দও পেয়েছে পিরলোর শিষ্যরা। সুত্র: রাইজিংবিডি।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION