বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ব্যর্থতা ঢাকতেই মানুষের স্বস্তি নষ্ট করার পাঁয়তারা করছে বিএনপি- কাদের

ভয়েস নিউজ ডেস্ক;

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানুষের স্বস্তি নষ্ট করার পাঁয়তারা করছে বিএনপি।

পাবনা জেলার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে বিএনপির আন্দোলন ভাবনায় সংকটের কালো ছায়া ফেলেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানুষের স্বস্তি নষ্ট করার পাঁয়তারা করছে বিএনপি।

আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার মতো ভ্যাকসিন নিয়েও বিএনপির অপরাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, তারা ভ্যাকসিন নিয়ে সংশয় সৃষ্টি এবং দুর্নীতির যে গল্প তৈরির অপচেষ্টা করেছিল, তা হালে পানি পায়নি। ১৩ দিনে ২৩ লাখ মানুষের ভ্যাকসিন গ্রহণ শেখ হাসিনার সুদক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের সোনালী বার্তা।

তিনি বলেন, দেশ-বিদেশে অপপ্রচারের বাক্স খুলে বসা বিএনপির আন্দোলনের নামে আগুন সন্ত্রাস এবং দেশ ও সরকারবিরোধী আলজাজিরার অপপ্রচার একই সূত্রে গাঁথা।

এ সময় ওবায়দুল কাদের বলেন, সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে, পকেট কমিটি করা যাবে না। নেতা বানাতে হবে কর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে।

চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, মেরিনা জাহান কবিতা ও আবদুল আউয়াল শামীম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স প্রমুখ। সূত্র: দেশরুপান্তর।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION