শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

করোনা:২৪ ঘণ্টায় শনাক্ত ৪২৮ জন

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪২৮ জন। তাদের নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হলেন পাঁচ লাখ ৪৪ হাজার ৫৪৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন পাঁচ জন, তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মারা গেলেন আট হাজার ৩৭৯ জন। একইসময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯১১ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন চার লাখ ৯৩ হাজার ৭৯৮ জন।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দেশে বর্তমানে ২১৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। তার মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ১১৭টি পরীক্ষাগারে, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ২৯টি পরীক্ষাগারে, আর র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ৬৮টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৬ হাজার ৪৩৫টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ১৫২টি। দেশে এখন পর্যন্ত মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৮৭ হাজার ৬৭৬টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছ ৩০ লাখ ৭৯ হাজার ৩৮৫টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯ লাখ আট হাজার ২৯১টি।

গত ২৪ ঘণ্টায় করোনার শনাক্তের হার দুই দশমিক ৬৫ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৪ শতাংশ।

মারা যাওয়া পাঁচ জনের মধ্যে পুরুষ চার জন এবং নারী একজন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন ছয় হাজার ৩৩৯ জন। আর নারী মারা গেলেন দুই হাজার ৪০ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৫ দশমিক ৬৫ শতাংশ এবং নারী ২৪ দশমিক ৩৫ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় তাদের মধ্যে ষাটোর্ধ্ব চার জন, আর ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন একজন।

বিভাগ ভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, মারা যাওয়া পাঁচ জনের মধ্যে ঢাকা বিভাগের চার জন এবং খুলনা বিভাগের আছেন একজন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৯১১ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৫৯০ জন, চট্টগ্রাম বিভাগের আছেন ১১৬ জন, রংপুর ও বরিশাল বিভাগের আছেন তিন জন করে, খুলনা বিভাগের আছেন চার জন, রাজশাহী বিভাগের আছেন ১৬১ জন, সিলেট বিভাগের আছেন ৩২ জন, আর ময়মনসিংহ বিভাগের আছেন দুই জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৪৪৬ জন, আর ছাড় পেয়েছেন ৫৬৯ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ২৬ হাজার ৯৪৬ জন। আর ছাড় পেয়েছেন পাঁচ লাখ ৯৫ হাজার ২১২ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩১ হাজার ৭৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৪৯ জন। আর ছাড় পেয়েছেন ১৮৯ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন এক লাখ ৩১৩ জন। ছাড় পেয়েছেন ৯০ হাজার ৫৪৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ হাজার ৭৬৯ জন। সুত্র: বাংলাট্রিবিউন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION