মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

রাকিবকে ডিভোর্স দিয়েই নাসিরকে বিয়ে

খেলাধুলা ডেস্ক:

আগের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে দাবি করেছেন ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা তাম্মি। বুধবার (২৪ ফেব্রুয়ারি) নাসিরের সঙ্গে এক সংবাদ সম্মেলনের এসে এমনটাই দাবি করেন তিনি।

তামিমা বলেন, ‘আমি তালাকের জন্য আবেদন করি ২০১৬ সালে। তা অনুমোদন হয় ২০১৭-তে। সম্পূর্ণ আইনিভাবে সবকিছু মেনে ডিভোর্সটা হয়। উনার (রাকিব) পরিবার এবং তিনি এই সম্পর্কে জানতেন। উনি এখন যা করছেন তা কেন করছেন এটা হয়তো আপনাদের সবারই বুঝা হয়ে গেছে।

এই সময় আবেগাপ্লুত হয়ে তিনি আর বলেন, ‘আমি বলবো, শুধু দুইটা জিনিস (আমাদের বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে) ছাড়া উনি যত কথা বলেছেন, অন্য সব কথায় মিথ্যে। উনি যা যা বলেছেন সেসব কথার প্রত্যেকটি প্রমাণ আমাদের আছে। আরেকটা কথা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, ফেসবুকে ফেইক আইডি বানিয়ে মিথ্যা সংবাদ দেওয়া হচ্ছে আমাদের বিষয়ে। আসলে আমাদের কোনো ফেসবুক আইডি এখন অ্যাক্টিভ নেই। নাসিরেরও নেই। ওর একটা ফেসবুক পেজ আছে। কোনোকিছু যদি জনগণকে জানাতে হয়, তাহলে আমরা ওর ফেসবুক পেজে এসে জানাবো। দয়া করে, অন্যের কথা শুনে বিষয়গুলো ছড়নো থেকে বিরত থাকুন। ’

সংবাদ সম্মেলন শেষে নাসিরের আইনজীবি তামিমার ডিভোর্স সার্টিফিকেটের কপি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। এর ৫দিন পর হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা। তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে, আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তার স্ত্রী তামিমা তাম্মি।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়। সেই পোস্টে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও। তালাক না দিয়ে নতুন বিয়ে করায় তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাকিব।

ভাইরাল হওয়া ওই পোস্টে রাকিবের সঙ্গে নাসিরের একটি অডিও কলও রয়েছে। যেখানে নাসির রাকিবকে ফোন দিয়ে জানতে চান কেনো তিনি জিডি করেছেন।

২০১১ সালে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়। বর্তমানে সৌদি এয়ার লাইন্সের কেবিন ক্রু হিসেবে কর্মরত রয়েছেন তামিমা।

এ বিষয়ে নাসিরের সঙ্গে একাধিকার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে নাসিরের বড় ভাই নাসিম হোসেনের কাছে জানতে চাওয়া হয়। তবে তিনি আপাতত কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। নাসির নিজেই খুব শিগগিরই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানান নাসিম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION