শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইউরোপ-আমেরিকার তুলনায় বাংলাদেশ ভালো আছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক

ভয়েস নিউজ ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইউরোপ-আমেরিকার কী অবস্থা সেটা দেখা যাচ্ছে, সে তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে।

বুধবার (১৩ মে) রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে ৩৯তম বিসিএসের অপেক্ষমান তালিকা থেকে সদ্য নিয়োগ পাওয়া দুই হাজার চিকিৎসকের অরিয়েন্টেশন কর্মমশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিডে ইউরোপে অনেক মানুষ মারা গেছে। আর বাংলাদেশে মারা গেছে আড়াইশ’র মতো। সে তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে, বাংলাদেশে আক্রান্তও খুবই অল্প।’

নিয়োগ পাওয়া চিকিৎসকদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘কোভিড না এলে এই নিয়োগ হতো না।’ সেই অর্থে কোভিড তাদের জন্য আশীর্বাদ বলেও জানান তিনি। জাহিদ মালেক বলেন, ‘চিকিৎসকদের বড় দায়িত্ব কোভিড রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আন্তরিক হতে হবে।পাশাপাশি নন কোভিড রোগীদেরও চিকিৎসা দিতে হবে। চিকিৎসায় তফাৎ করা যাবে না।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘গত ২৫ এপ্রিল দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগের জন্য চিঠি দেওয়া হলে গত ৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসে। মাত্র ১০ থেকে ১২ দিনে এত বড় নিয়োগ একটি বিরল ঘটনা।’ একইসঙ্গে খুব শিগগিরই টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION