বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আওয়ামী লীগকে ক্ষমতা চ্যুত করা যাবে না বলেই তারা ষড়যন্ত্রের পথ খুঁজে বেড়াচ্ছে-চকরিয়ায় হানিফ

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি বলেছেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে এদেশের উন্নয়ন-অগ্রগতি বাংলাদেশএগিয়ে যাবে। উন্নয়নের অগ্রগতি যত হবে মানুষের আস্থা শেখ হাসিনার উপর ততই বাড়বে, নৌকার প্রতি আস্থা বাড়বে। আওয়ামী লীগকে আর কোনদিন বৈধভাবে ক্ষমতাচ্যুত করা যাবে না বলেই তারা ষড়যন্ত্রের পথ খুঁজে বেড়াচ্ছে। তারা দেশে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে দেশের বাইরে ষড়যন্ত্র চালাচ্ছে।

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণকে অস্বীকার করার উপায় নেই। অনেকেই বলছেন এটা কে এতদিন পরে বিএনপি’র বোধ উদয় হয়েছে। কিন্তু মির্জা ফখরুলের কাছে আমার প্রশ্ন ।এতদিন পরে এটা কি আপনাদের বোধ উদয় হয়েছে ।নাকি কোন কোটচাল। হাজার ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিলেন। কিন্তু সেই ৭ই মার্চের ভাষণ আজ জাতিসঘের ঐতিহাসিক স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এটি এদেশের জন্য বাঙালি জাতির জন্য বিরাট একটি অর্জন।

তিনি আজ রবিবার বিকালে কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত চকরিয়া কলেজ কলেজ মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেছেন।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র মজিবুর রহমান,কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব )ফুরকান আহমেদ প্রমুখ।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এর আগে বঙ্গবন্ধু বাংলাদেশ কর্নার ও স্বাধীনতা মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION