মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ম্যানইউ-চেলসির ৯৯ বছর পর বিরল রেকর্ড

ক্রীড়া ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ঠিক ৯৯ বছর আগে এমন ঘটনা ঘটেছিল। এবার চলতি মৌসুমে তা ঘটলো ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসির মধ্যকার ম্যাচে।

রোববার রাতে স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে খেলতে নামে ম্যানইউ। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। গত ২৪ অক্টোবর মৌসুমের প্রথম ম্যাচেও গোলশূন্য ড্র-তে সন্তুষ্ট থাকে দুই দল। ১৯২১-২২ মৌসুমের পর ইপিএলের ইতিহাসে এমন ঘটলো।

চলতি মৌসুমে ম্যানইউ আরও একটি রেকর্ড গড়েছে। চেলসি, লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও টটেনহামের বিপক্ষে সর্বশেষ ছয় দেখায় রেড ডেভিলসরা ড্র নিয়ে মাঠ ছাড়ে।

ম্যানইউ কোচ উলা গুনার সুলশার বলেন, ‘গত মৌসুমে আমরা দুর্দান্ত কিছু ফল পেয়েছি ভিন্ন পদ্ধতিতে। এই সময়ে আমরা ভালো খেলার জন্য উন্নতি করার চেষ্টা করছি। উন্নতি করার চেষ্টা করছি জয় পেতে।’

টানা ২০টি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত ম্যানইউ। তার মধ্যে ১৩টি জয় ও ৬টি ড্র। ইপিএলে টানা ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে পঞ্চম স্থানে আছে। সর্বোচ্চ ২৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আর্সেনালের দখলে। ২৩ ম্যাচ নিয়ে দ্বিতীয় স্থানও গানারদের দখলে। এ ছাড়া লিভারপুল ২১ ও নাটিংহাম ফরেস্ট ২০ ম্যাচ ধরে অপরাজিত ছিল।

এই ছয়টি ম্যাচে ম্যানইউকে মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে। জয় নিয়ে মাঠ ছাড়তে পারলে গল্প হতো অন্যরকম। ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দলটি পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

অন্যদিকে চেলসির অবস্থান পাঁচ নম্বরে। ২৬ ম্যাচে ১২ জয়ে দলটির পয়েন্ট ৪৪।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION