শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

করোনাভাইরাস: একদিনে শনাক্ত ৫৮৫, মৃত্যু ৮

করোনাভাইরাস প্রতীকী ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৮৫ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হলেন মোট পাঁচ লাখ ৪৬ হাজার ৮০১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে এবং তাদের নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আট হাজার ৪১৬ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭৩ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৯৭ হাজার ৭৯৭ জন।

আজ সোমবার ( ১ মার্চ) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।

অধিদফতর বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার চার দশমিক ৩১ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য চার শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ১৩ হাজার ৭৪৮টি। করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৭০টি। এখন পর্যন্ত দেশে করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৫৭ হাজার ৫৯৭টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩১ লাখ ২৬ হাজার ৬৪৩টি, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯ লাখ ৩০ হাজার ৯৫৪টি।

দেশে বর্তমানে ২১৬টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে জানিয়ে অধিদফতর জানায়, তার মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ১১৮ পরীক্ষাগারে, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ২৯ টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ৬৯টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট জনের মধ্যে পুরুষ চার জন আর নারী চার জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ছয় হাজার ৩৬৩ জন এবং নারী মারা গেছেন দুই হাজার ৫৩ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৫ দশমিক ৬১ শতাংশ, নারী ২৪ দশমিক ৩৯ শতাংশ।

বয়স বিবেচনায় তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন তিন জন আর ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন দুই জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন চার জন, আর চট্টগ্রাম বিভাগের আছেন চারজন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৮৭৩ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৬৭২ জন, চট্টগ্রাম বিভাগের আছেন ৮০ জন, রংপুর বিভাগের আছেন ৯ জন, খুলনা বিভাগের আছেন ১২ জন, বরিশাল বিভাগের আছেন তিন জন, রাজশাহী বিভাগের আছেন ১১ জন, সিলেট বিভাগের আছেন ৮৫ জন, আর ময়মনসিংহ বিভাগের আছেন একজন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৩২২ জন। আর ছাড় পেয়েছেন ৩২৫ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ২৮ হাজার ৫৬৪ জন, ছাড় পেয়েছেন মোট পাঁচ লাখ ৯৬ হাজার ৯৩৪ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩১ হাজার ৬৩০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৭১ জন, আর ছাড় পেয়েছেন ১২৩ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন এক লাখ ৫৮৫ জন। আর ছাড় পেয়েছেন ৯০ হাজার ৯৩৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ হাজার ৬৫১ জন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION