মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ছন্দপতন:পয়েন্ট খুইয়ে নিজের ভুল মানছেন জিদান

খেলাধুলা ডেস্ক:
টানা চার জয়ে স্প্যানিশ লা লিগায় ছুটছিল রিয়াল মাদ্রিদ। হঠাতই ছন্দপতন। ঘরের মাঠে সোমবার রাতে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শিরোপা ধরে রাখার মিশনে জয়টা গুরুত্বপূর্ণ ছিল রিয়ালের। আগামী শনিবার মাদ্রিদ ডার্বিতে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে জিনেদিন জিদানের দল। ২৫ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো। বার্সেলোনার সমান ৫৩ পয়েন্ট রিয়ালেরও। গোল পার্থক্যে পিছিয়ে তিনে গ্যালাকটিকোরা।

সোসিয়েদাদকে হারাতে পারলে অ্যাটলেটিকোর সঙ্গে ব্যবধানটা আরো কমিয়ে আনার সুযোগ ছিল লস ব্লাঙ্কোসদের।
তিন পয়েন্ট না পাওয়ায় হতাশ জিদান। এজন্য নিজেকেই দুষছেন ফরাসি কিংবদন্তি। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে গোলশূন্যতে শেষ হওয়া প্রথমার্ধে দাপট ছিলো রিয়ালেরই। মারিয়ানো ডিয়াজের শট পোস্টে না লাগলে লিডও নিতে পারতো স্বাগতিকরা। ৪-৩-৩ ফর্মেশনে ভালো করার পরও দ্বিতীয়ার্ধের শুরুতে তাতে বদল আনেন জিদান। তিন ফুটবলার দিয়ে ডিফেন্স সামলাচ্ছিলেন জিদান। তাতেই বিপত্তি বাধলো। ৫৫তম মিনিটে নাচো মনরিয়েলের ক্রসে দারুণ হেডে বল জালে জড়ান পোর্তু। আগের তিন ম্যাচে গোল হজম না করা থিবো কোর্তোয়ার কিছুই করার ছিলো না। কিছুক্ষণ পরই আগের ৪-৩-৩ এ ফিরে যান জিদান। ট্যাকটিসের অদল-বদলের কারণেই পয়েন্ট খোয়াতে হয়েছে বলে মত জিদানের। তিনি বলেন, ‘হতে পারে (ফর্মেশনে বদল আনায় গোল হজম)। প্রতিপক্ষের উপর চাপ তৈরি করা নিয়ে আমি খুশি ছিলাম না। তাই পরিবর্তন এনেছিলাম। ১০-১৫ মিনিট পরই আগের জায়গায় ফিরে যাই। কারণ বদলি নেমে ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো দারুণ খেলছিলেন।’

৬১ মিনিটে বদলি হিসেবে নামেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস। রিয়ালের জার্সিতে শততম ম্যাচটা স্মরণীয় করে রাখেন ৮৯ মিনিটে সমতাসূচক গোল করে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION