মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

রোনালডোর মাইলফলক ম্যাচে স্পেজিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস

খেলাধুলা ডেস্ক:

গত ম্যাচে রোনালদো গোল করেছিলেন ঠিকই, কিন্তু তার পরেও জয় বঞ্চিত ছিল জুভেন্টাস। সেই ড্রয়ের পর স্পেজিয়ার বিপক্ষে ৬০০তম লিগ ম্যাচ খেলতে নেমেছিলেন পর্তুগিজ যুবরাজ। মাইলফলক ম্যাচের দিন তাকে হতাশ করেনি জায়ান্টরা। সিরি আ’য় স্পেজিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। স্মরণীয় ম্যাচে আবার মৌসুমের ২০তম গোলও করেছেন জুভেন্টাস প্রাণভোমরা।

সর্বশেষ ম্যাচে জুভেন্টাস ড্র করে পয়েন্ট হারায় হেল্লাস ভেরোনার সঙ্গে। তাই তারা জানতোই, শিরোপা অভিযানে আর কোনও ভুল করা যাবে না। তাহলে শীর্ষে থাকা ইন্টারের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে যাবে তারা।

এমন পরিস্থিতিতে ডিফেন্ডার ম্যাথিস ডি লিখটের ইনজুরিও শুরুতে বিপদে ফেলে দিয়েছিল। গোলের কাছে চলে গিয়েছিল স্পেজিয়া। ভাগ্য ভালো যে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আর কোনও বিপদ হয়নি। রোনালদো অবশ্য প্রথমার্ধেই গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার নেওয়া শট গিয়ে লাগে পোস্টে।

বিরতির ঘণ্টা খানেকের মাথায় দুটি পরিবর্তন আনেন জুভেন্টাস কোচ পিরলো। মাঠে নামান মোরাতা ও ফেদেরিকো বের্নাদেস্কিকে। মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। ৬২ মিনিটে বের্নাদেস্কির বাড়ানো বলে জুভেন্টাসকে এগিয়ে নেন স্প্যানিশ স্ট্রাইকার। যা ছিল ডিসেম্বরের পর মোরাতার প্রথম লিগ গোল।

দ্বিতীয় গোলেও ভূমিকা ছিল বের্নাদেস্কির। ৭১ মিনিটে বক্সে তার নেওয়া শট শুরুতে ঠেকিয়েছিলেন ইভান প্রোভেদেল। পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে জাল কাঁপিছেন চিয়েসা।

এর পর ৮৯ মিনিটে মাইলফলকের ম্যাচটা গোল করে রাঙান রোনালদো। আর এই গোল করেই গড়েন অনন্য কীর্তি। গত ১২ মৌসুম ধরে ইউরোপের শীর্ষ ৫ লিগে রোনালদোই প্রথম খেলোয়াড় যার অন্তত ২০টির মতো গোল আছে।

জয়ের পর ২৪ খেলায় ৪৯ পয়েন্ট নিয়ে তিনে আছে জুভেন্টাস। ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে এসি মিলান। ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION