মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

নিউজিল্যান্ডে দলের সবাই ভালো আছে

আন্তর্জাতিক ডেস্ক:

রিখটর স্কেলে ৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে নিউ জিল্যান্ড। সুমানির শঙ্কায় সতর্কতা জারি হয়েছে। তবে সৌভাগ্যের বিষয় প্রাকৃতিক এই দুর্ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি।

নিউ জিল্যান্ডে সিরিজ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দল সফর করছে। দলের সবাই নিরাপদে রয়েছেন। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে রাইজিংবিডিকে ফোনে বলেন, ‘আল্লাহ’র রহমতে পুরো দল নিরাপদে আছে। কারো কোন সমস্যা হয়নি। গভীর রাতে ভূমিকম্পের সময় দলের সবাই ঘুমে ছিল। ভূমিকম্প যে হয়েছে, সেটাই কেউ টের পায়নি।’

আকরাম জানান, তিনি দলের লজিস্টিকস ম্যানেজার সাব্বির খানের সঙ্গে কথা বলেছেন। সাব্বির খান তাকে জানান, দলের সবাই ভালো আছে। ভূমিকম্পের খবর সাব্বির শুনেছেন ঢাকা থেকে ফোনে।

বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও রাইজিংবিডিকে ফোনে একই কথা বলেন, ‘দলের নিরাপত্তা প্রতিনিধি হিসেবে যাওয়া আকসু প্রধান মঞ্জুর মোর্শেদের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, ক্রিকেটাররা ভালো আছে। নিউ জিল্যান্ডে যে কোনো জাতীয় দুর্যোগে সরকার সফরকারী দলগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে। বাংলাদেশ দলের সঙ্গেও যোগাযোগ আছে নিউ জিল্যান্ড সরকারের। যে কোনো সমস্যায় তারা পাশে থাকবে।’

রাজধানী ওয়েলিংটন ও আশপাশের অন্যান্য এলাকায় সুনামির আশঙ্কা নেই। তবে জননিরাপত্তা বিভাগ সর্বসাধারণকে সমুদ্র তীরবর্তী এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। কারণ, ভূমিকম্পের পর তীরবর্তী এলাকাগুলোতে উঁচু ও অস্বাভাবিক ঢেউ আছড়ে পড়তে পারে।

তিনটি ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন ক্রাইস্টচার্চে। সর্বশেষ নিউ জিল্যান্ড সফরও বাংলাদেশের জন্য সুখকর কিছু ছিল না। ২০১৯ সালের শুরুতে ক্রাইস্টচার্চে এক মসজিদে উন্মত্ত বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালিয়ে ৫০ জন মুসল্লিকে হত্যা করে। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও সেই মসজিদে জুমা’র নামাজ পড়তে যাচ্ছিলেন। ক্রিকেটাররা সেই মসজিদে যাওয়ার কিছুক্ষণ আগে এই নারকীয় ঘটনা ঘটে।

সেই হত্যাকাণ্ডের পরপরই বাংলাদেশ দল সিরিজের শেষ টেস্ট না খেলে দেশে ফিরে আসে। সেই ভয়াবহ ঘটনা পুরো ক্রিকেট দলের মানসিক অবস্থার ওপর প্রচণ্ড ছাপ ফেলেছিল।

এবারের সফরে বাংলাদেশ দল হোটেলে স্বেচ্ছা কোয়ারেন্টাইন শেষে বৃহস্পতিবার থেকে একক অনুশীলন শুরু করেছে। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ হবে ২০ মার্চ। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION