মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আফ্রিদির ঘরে আফ্রিদি

খেলাধুলা ডেস্ক:

পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদির মেয়ে জামাই হতে যাচ্ছেন তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। আফ্রিদির বড় মেয়ের সঙ্গে বাগদান হতে যাচ্ছে তরুণ এই পেসারের। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে।

মূলত এই বিষয়টি আলোচনায় নিয়ে আসেন ইহতিশাম উল হক নামের এক সাংবাদিক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের ভেরিফায়ের অ্যাকাউন্টে এ বিষয়ে তিনি লিখেন, ‘দুই পরিবারের অনুমতিক্রমে বিষয়টি পরিস্কার করতে চাই যে শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে শাহীন শাহ আফ্রিদির বাগদানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উভয় পরিবার এ বিষয়ে রাজি হয়েছে। আগামী দুই বছরের মধ্যে আফ্রিদির মেয়ের পড়াশুনা শেষ হওয়ার পর পর বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’

জানা যায়, শাহীন শাহ আফ্রিদির বাবা আয়াজ খান সম্প্রতি তার ছেলের সঙ্গে আফ্রিদির মেয়ের বিয়ের ব্যাপারে প্রস্তাব পাঠান এবং সেটিতে রাজি হয় শহীদ আফ্রিদির পরিবারও। তবে, তাদের শর্ত একটাই— বাগদানের আগে তাদের মেয়ের পড়াশুনা শেষ হতে হবে।

শহীদ আফ্রিদির পাঁচ মেয়ে। তারা হলেন- আকসা আফ্রিদি, আনশা আফ্রিদি, আজওয়া আফ্রিদি, আসমারা আফ্রিদি ও আরওয়া আফ্রিদি । আকসা হচ্ছেন তার বড় মেয়ে। তার বর্তমান বয়স ২০ বছর। তার সঙ্গেই শাহীন শাহ আফ্রিদির বাগদান হবে। শাহীন শাহ আফ্রিদির বয়সও ২০।

উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিলে পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। একই বছরের ডিসেম্বরে হয় টেস্ট অভিষেক। অল্প সময়ে তরুণ এই পেসার বেশ সুনাম কুড়িয়েছেন তার পারফরম্যান্স দিয়ে। সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ছুঁয়েছেন ১০০ উইকেট শিকারের মাইলফলক।সূত্র:রাইজিংবিডি.কম।

তথ্যসূত্র: ডেইলি পাকিস্তান ও পাক অবজারভার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION