বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বন্দি উধাও : জেলার প্রত্যাহার, দুই কারারক্ষী বরখাস্ত

বশির আল মামুন, চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. রফিকুল ইসলামসহ এক ডেপুটি জেলারকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে সাময়িক বরখাস্ত করা হয়েছে দুই কারারক্ষীকে। কারাগার থেকে ফারহাদ হোসেন রুবেল নামে এক কারাবন্দির উধাও হওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে এ শাস্তি মুলক ব্যবস্থা নেয়া হয়েছে। রোববার (৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি (প্রিজন্স) একে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় খুলনা বিভাগীয় ডিআইজি (প্রিজন্স) ছগীর মিয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক কারারক্ষীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে বিভাগীয় মামলা। এর আগে শনিবার (৬ মার্চ) রাতে নগরের কোতোয়ালী থানায় কারাগারের জেলার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

নিখোঁজ বন্দি ফরহাদ হোসেন রুবেল নরসিংদীর রায়পুরা উপজেলার মীরেরকান্দি গ্রামের শুক্কুর আলী ভা-ারির ছেলে। রুবেল কারাগারের পঞ্চম তলার ১৫ নম্বর ওয়ার্ডে থাকতেন। শনিবার ভোর সোয়া ৫টা থেকে ৬টার মধ্যে রুবেল উধাও হয়ে যান।
কারা সূত্রে জানা গেছে, রুবেল চট্টগ্রাম নগরের সদরঘাট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। গত ৮ ফেব্রুয়ারি পুলিশ তাকে গ্রেফতার করে। ৯ ফেব্রুয়ারি রুবেলকে কারাগারে প্রেরণ করেন আদালত। শনিবার সকাল ৬টা থেকে কারা অভ্যন্তরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। তার সন্ধানে কারা অভ্যন্তরে তল্লাশি চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION