মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রোহিঙ্গা সমস্যার সমাধান বিলম্ব হবে

রোহিঙ্গা,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেছেন, মিয়ানমারের চলমান পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হবে। এর ফলে বাংলাদেশসহ এই অঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তায় অপ্রত্যাশিতভাবে প্রভাব পড়বে।রোববার (৭ মার্চ) রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।

‘বাংলাদেশ ও বিশ্ব রাজনীতি: ৫০ বছরের পরিক্রমা’- শীর্ষক এক সেমিনারে আয়োজন করে বাংলাদেশ ইন্সটিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া)।

বিলিয়া মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক- আঞ্চলিক সংগঠনের সঙ্গে কাজ করছে। তবে বাংলাদেশ বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিতে প্রভাবক নয়। জাতিসংঘ শান্তি মিশন ছাড়া বৈশ্বিক রাজনীতিতে তার অংশগ্রহণ সীমিত। এক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা আরো বাড়াতে হবে।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা সংকটে ভারতকে কাছে পেতে চাইলে, ভারতের জনগণ ও সুশীল সমাজ থেকে সে দেশের সরকারের ওপর চাপ আসতে হবে। তাহলে ভারত এই ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখবে বলে আমার প্রত্যাশা।

সেমিনারে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, অধ্যাপক ড. মিজানুর রহমান, ব্যারিস্টার আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION