শনিবার, ০৬ Jun ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শহিদুল ইসলাম, উখিয়া:
টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার পাঁচশত পিস ইয়াবা সহ সাত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্র্যাব পনের।
উদ্ধারকৃত ইয়াবার মূল্যে ১৭ লাখ ৫০ হাজার টাকা।গত বুধবার রাত দশটার দিকে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন টেকনাফ শাল বাগান জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা দুদু মিয়ার ছেলে আবুল হাসিম (২০),একই ক্যাম্পের আবুল হোসেনের ছেলে নুর কবির (২৫),মো: জসিমের ছেলে মো:জোবায়ের (২৫),দবির আহমেদের ছেলে বশির আহমদের (২০), সৈয়দ হোসেনের ছেলে জাফর আলম (২৮),উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবদুর রহিমের ছেলে আবু তাহের (২৪),ও ছলিম উল্লাহর ছেলে ফরিদ আলম (২৮)।এদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজূ করা হয়েছে ।
র্র্যাব সূত্রে জানা গেছে কক্সবাজার -টেকনাফ সড়কের ব্রীজের উওর ও পশ্চিম পাশ্ব সংলগ্ন খালি জায়গায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্হান করছি। র্র্যাবের একটি অভিযানিক একটি দল গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে তাদের দেহ তল্লাশী চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করা হয়। র্র্যাবের পনের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়।
ভয়েস/আআ