মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

উইলিয়ামসনকে পাচ্ছে না নিউ জিল্যান্ড

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাচ্ছে না নিউ জিল্যান্ড। বাম হাতের কনুইয়ের ইনজুরির কারণে তিনি ছিটকে যান তিন ম্যাচের এই সিরিজ থেকে।

মঙ্গলবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। নিউ জিল্যান্ড এখনো দল ঘোষণা করেনি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে উইলিয়ামসনকে ছাড়াই দেওয়া হবে স্কোয়াড।

কনুইয়ের ইনজুরি উইলিয়ামসনের নতুন নয়। চলতে গ্রীষ্মের ব্যস্ত সূচিতে খেলেছেন ব্যথা নিয়েই। এর মধ্যেই চিকিৎসা চলছিল কিন্তু উন্নতি না ঘটায় তামিমদের বিপক্ষে খেলতে পারছেন ওয়ানডেতে।

এক বিবৃতিতে এনজেডসির মেডিকেল ম্যানেজার ডেল শ্যাকেল বলেন, ‘এই গ্রীষ্মে কনুইয়ের ইনজুরি নিয়ে খেলেছে উইলিয়ামসন। এ সময় ইনজুরি মুক্ত হওয়ার চেষ্টা করেছে, কিন্তু অপ্রত্যাশিতভাবে কোনো উন্নতি ঘটেনি। সে তিন ফরম্যাটেই সমানতালে খেলা-অনুশীলন চালিয়ে গেছে, তাই সুস্থ হওয়ার গতি হ্রাস পেয়েছে। আমরা মনে করি তার এখন বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন।’

২০ মার্চ ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। দ্বিতীয় ম্যাচ ২৩ মার্চ হেগলি ওভালে ও তৃতীয় ম্যাচ ২৬ মার্চ বেসিন রিজার্ভে। সুত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION