শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

করোনাভাইরাস:শনাক্তের হার বাড়ছে

ভয়েস নিউজ ডেস্ক:
মাঝখানে কিছুদিন কমতে শুরু করলেও আবার প্রতিদিন বাড়ছে করোনায় শনাক্ত ও মৃত্যু। গত কয়েকদিন করোনা শনাক্ত ৬০০ এর নিচেই অবস্থান করছি। কিন্তু গতকাল সোমবার তা হুট করে বেড়ে দাঁড়ায় ৮৪৫ জনে। আজ এই সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে থেকে মঙ্গলবার সকাল ৮টা) পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯১২ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার এই সংখ্যা ছিল ১৪।

আজ মঙ্গলবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত শনাক্ত পাঁচ লাখ ৫২ হাজার ৮৭ জন। আর সরকারি হিসাবে মোট মৃত্যু আট হাজার ৪৮৯ জনের।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৯৭৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৭৭৫টি। এখন পর্যন্ত ৪১ লাখ ৮০ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২২৯ জন জন, এখন পর্যন্ত সুস্থ পাঁচ লাখ পাঁচ হাজার ৩৪৯ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৫ দশমিক ১৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ২০ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯১ দশমিক ৫৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৩ জনই পুরুষ। এখন পর্যন্ত পুরুষ ছয় হাজার ৪২০ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন দুই হাজার ৬৯ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০ বছরের ওপরে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে একজন, বরিশালে একজন এবং রংপুরে একজন মারা গেছেন। ১৩ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION