শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

মোদির বাংলাদেশ সফরে কোন প্রভাব পড়বে না-স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুরোনো ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসাকে কেন্দ্র করে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপকমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের বিষয়ে আমাদের কাছে কোনও গোপন সংবাদ নেই। এই ধরনের পরিস্থিতি হবে কিনা আমরা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। আমরা মনে করি সবাই বাংলাদেশকে ভালোবাসে, জাতির জনক বঙ্গবন্ধুকে ভালোবাসে। আমাদের জাতির পিতার উৎসব অনুষ্ঠানে কেউ ডিস্টার্ব করবে বলে আমরা মনে করছি না। তারপরও এটা গণতান্ত্রিক দেশ। সবার বাকস্বাধীনতা রয়েছে। কে কী বললো, অনেক সময় অনেকে অনেক কিছুই বলে থাকেন। যার কোনও অর্থ হয় না। আমি মনে করি এ ধরনের কোনও পরিস্থিতি হবে না। জাতির পিতার উৎসব অনুষ্ঠান করার জন্য আমরা সবার সহযোগিতা চাই।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে একই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে এখন পর্যন্ত ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধানদের আসার কথা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ১০ দিনব্যাপী অনুষ্ঠানে আগত রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিদেশি অতিথিদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় প্যারেড স্কয়ারে নিরাপত্তা ব্যবস্থা সমন্বয়ের জন্য একটি কন্ট্রোল রুম থাকবে।

তিনি জানান, এসময় অনুষ্ঠানস্থল, অতিথিদের যাতায়াত, হোটেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ৯৯৯ এর মাধ্যমে জরুরি সেবা দেওয়া হবে।

রাজধানীসহ বিভিন্ন জেলায় বছরব্যাপী যেসব অনুষ্ঠান হবে, সেসব স্থানেও নিরাপত্তা নিশ্চিত করা হবে। করোনা সংক্রমণ রোধে সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করছি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION