মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল

খেলাধুলা ডেস্ক:

গ্রিসে ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। জয়টা বড় হলেও সহজে আসেনি। অপ্রতিরোধ্য গ্রিক চ্যাম্পিয়নদের জালে শেষ দিকে দুটি গোল করে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো গানাররা।

রিয়াল মাদ্রিদ থেকে জানুয়ারিতে ধারে আসা খেলোয়াড় মার্তিন ওদেগার্দের দূর পাল্লার শটে ৩৪ মিনিটে গোলমুখ খোলে আর্সেনাল। ২২ বছর বয়সী মিডফিল্ডারের গোলে তারা লিড ধরে রাখতে পারেনি দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে থোমাসের বদলি নামা দানি কেবায়োসের ভুলের খেসারত দিতে হয়েছে ইংলিশ জায়ান্টদের। ৫৮ মিনিটে তিনি বলের দখল হারালে ইউসেফ আল আরাবি দূর থেকে নেওয়া শটে বার্ন লেনোকে পরাস্ত করেন, স্কোর হয় ১-১।

আল আরাবি দ্বিতীয় গোলটি করতে যাওয়ার মুহূর্তে হেক্টর বেয়ারিন তাকে থামান। এরপরই আর্সেনাল ঘুরে দাঁড়ায়। কর্নার কিকের সময় অলিম্পিয়াকোসের হোসে সার চেয়ে উঁচুতে লাফিয়ে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন গ্যাব্রিয়েল। ৭৯ মিনিটের গোলে মিকেল আর্তেতার দল আবারও এগিয়ে যায়।

বেঞ্চ থেকে উঠে আসার তিন মিনিট পর একক চেষ্টায় দলের তৃতীয় গোলটি করেন মোহামেদ এলনেনি। পেনাল্টি বক্সের বাইরে থেকে ৮৫ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি। প্রথম লেগে তিনটি অ্যাওয়ে গোল করে জেতার পর নিঃসন্দেহে এগিয়ে গানাররা। পরের বৃহস্পতিবার লন্ডনে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।

এদিকে হ্যারি কেইনের জোড়া গোলে ২-০ তে ডায়নামো জাগরেবকে নিজেদের মাঠে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। একই স্কোরে ভিয়ারিয়াল জিতেছে ডায়নামো কিয়েভের মাঠে এবং মোলদে হেরেছে গ্রানাডায়। ৩-০ গোলে এএস রোমা ঘরের মাঠে উড়িয়ে দিয়েছে শাখতার দোনেৎস্ককে। ইয়াং বয়েসকে সমান স্কোরে হারিয়েছে স্বাগতিক আয়াক্স। ম্যানইউ-এসি মিলানের মতো ১-১ গোলে ড্র হয়েছে স্লাভিয়া প্রাগ ও রেঞ্জার্সের ম্যাচটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION