শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনা নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সরকারি হিসাব সঠিক নয় : রিজভী

ভয়েস নিউজ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রতিদিন যে সংখ্যক মানুষ আক্রান্ত ও মৃত্যুবরণ করছেন তার সরকারি হিসাব সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার তথ্য গুম করছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের সামনে জাতীয়তাবাদী সামাজিক সংস্থার (জাসাস) উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রতিদিনই লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। একটি বিশেষজ্ঞ দলের জরিপে আসছে ৯২৯ জন লোক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। আর সরকার বলছেন ২৬৯ জন করোনায় মারা গেছে। এ সরকার মৃত্যু-আক্রান্ত সংখ্যাকে গুম করছে, যেভাবে বিএনপি নেতাকর্মীদের গুম করে।

তিনি বলেন, করোনা মহামারির মধ্যে দেশের মধ্যে যা ঘটছে তাকে আড়াল করার জন্যই বিএনপি নেতা-কর্মীদেরও গুম করা হচ্ছে।

রিজভী বলেন, করোনাভাইরাসের কারণে সবকিছু পরিবর্তন হয়েছে, কিন্তু এ সরকারে কোনো পরিবর্তন দেখছিনা। সরকারের আগের আচরণ বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। এ মহামারির মধ্যেও আমাদের নেতাকর্মীদের গুম করা হচ্ছে। মামলা দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। ছাত্রদল নেতা রিপনকে তার বাড়ি থেকে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারপর স্বীকার করা হয়নি। গতকাল তাকে থানায় দেওয়া হয়েছে। এটা কিসের নমুনা।

তিনি আরও বলেন, আমরা সরকারে কোনো ত্রাণ পাইনা। আজকে জাসাসের নেতারা নিজেদের টাকায় ত্রাণ দিচ্ছেন। তাহলে আপনারা কেন এত ক্ষুব্ধ হলেন। যারা ত্রাণ দিয়েছে তাদের আপনারা কেন গুম-মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একজন চিকিৎসক বলছেন, দশ দিন পরে যারা করোনায় আক্রান্ত হবেন তাদের আর সেবা দেওয়া যাবে না। চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। করোনা রোগীদের সেবা দিতে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে মৃত্যুর সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জাসাসের সভাপতি মামুন আহমেদের সভাপতিত্বে এবং জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খোকনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইথুন বাবু, জাহাঙ্গীর আলম রিপন, শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ। সূত্র: রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION